‘মা হতে চাননি’, সন্তান জন্মের আগে ঠিক কী জানালো রাধিকা?
'I didn't want to be a mother', what exactly did Radhika say before giving birth?

Truth Of Bengal: ২০১২ সালে চুপিসারে ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরের সাথে বিয়ে সেরেছিলেন রাধিকা আপ্তে। বিয়ের বারো বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেরাধিকার বেবি বাম্প সামনে আসে। তবে সকলকে অবাক করে দিয়ে সম্প্রতিএক সাক্ষাৎকারে রাধিকাকে বলতে শোনা গিয়েছে। তিনি নাকি এখন মা হতে চাননি।
View this post on Instagram
এক সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেত্রী বলেছেন, ‘আমি ভেবেছিলাম কেউ হয়তবা বেবিবাম্প খেয়ালই করবেন না, তবে এটা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছবির প্রিমিয়ার নাহলে এই বিষয়টা হয়তবা কেউ জানতেই পারত না।’গর্ভাবস্থারতৃতীয় ধাপে রয়েছেন তিনি। এখন কেমন আছেন, এই প্রশ্নের উত্তরে রাধিকা জানিয়েছেন, এক্কেবারেই ভালো নেই তিনি। কিছুদিন ধরে তিনি অনিদ্রার সমস্যায় ভুগছেন বলেও জানান। রাধিকার কথায়, ‘আমার আসলে মা হওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। তাই এটা আমার কাছে এটা একটা বড় ধাক্কা ছিল। আমার এখন সন্তান হোক তা আমি কোনও মতেই চাইনি। আর তাই অন্তঃসত্ত্বা হলে ঠিক কী কী করতে হয়, এটা ঠিক কেমন তা নিয়ে কখনও ভাবিই নি।
View this post on Instagram
এটা একটা দীর্ঘ পথ। সময়টা খুবই কঠিন।কারণ এই সময়ে শরীর নানান বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আর তাই আমারও চলার পথ খুব একটা সহজ ছিল না। গর্ভাবস্থার প্রথম তিনমাসের কথা বলতে গিয়ে রাধিকা জানিয়েছেন,’প্রথম তিন মাস তো খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার তখন ভীষণভাবেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিয়েছিল। খালি বমি পেত। ওই অবস্থাতেই টানা ৩ মাস ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শ্যুটিং করে গেছি আমি। রাধিকা এও জানান, শুধু তিনি নন, তাঁর স্বামী বেনেডিক্ট টেলরও সন্তান নিতে চাননি। তাঁরা যখন জেনেছিলেন যে বাবা-মা হতে চলেছেন। বেশ কিছুদিন দুজনেই হতাশাতে ভুগছিলেন বলেও জানিয়েছেন।


