অফবিট

রাজধানীর রাস্তায় গাড়ির বনেট সফর করলেন দুই ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিও

Two traffic policemen conduct car patrol on the streets of the capital, viral video

Truth Of Bengal: বেপরোয়া দিল্লিতে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। রাজধানীর রাস্তায় সিগন্যালের লাল আলোকে তোয়াক্কা না করেই দুই ট্রাফিক পুলিশকে ধাক্কা দিল একটি গাড়ি। শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টা নাগাদ বের সরাই এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে ধাক্কা খাওয়া দুই ট্রাফিক পুলিশ গাড়ির বনেটে আঁকড়ে ধরে রেখেছিল।

ওদিন সন্ধ্যায় যখন সহকারী সাব-ইন্সপেক্টর প্রমোদ এবং হেড কনস্টেবল শৈলেশ চৌহান মিলে বের সরাই বাজারের কাছে যানবাহন চেক করছিলেন তখন এই ঘটনাটি ঘটে। একটি Maruti Suzuki Fronx ট্র্যাফিক সিগন্যাল উপেক্ষা করছে দেখে তাঁরা আটকাতে চেষ্টা করে। কিন্তু আটকাতে গেলে সেই গাড়িটি থামার পরিবর্তে অফিসারদের দিকে এগিয়ে যায় চালক।

Related Articles