আন্তর্জাতিক
মেডিক্যাল কলেজের নাম বদল, বাদ পড়ল বঙ্গবন্ধু-হাসিনার নাম
Bangabandhu-Hasina's name was dropped from the name change of the medical college

Truth of Bengal: ব্যক্তির নাম বাদ দিয়ে জেলার নামে দেশের ছয়টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজের নাম মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজকে নোয়াখালী মেডিক্যাল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজকে জামালপুর মেডিক্যাল কলেজ নাম দেওয়া হয়েছে।
এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই নির্দেশিকায় বলা হয়।






