বিনোদন

সলমনকে ফের খুনের হুমকি, দু’কোটির দাবিতে ফোন পুলিশের কাছে 

Threatened to kill Salman again, calls to the police demanding two crores

Truth Of Bengal: ফের ভাইজানকে খুন করার হুমকি বার্তা দেওয়া হল। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার খুনের হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সলমন খানকে।মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে আসে সেই বার্তা। সেখানে দাবি করা হয়েছে, বলিউড তারকা যদি দু’কোটি টাকা না দেন তবে তাঁকে খুন হতে হবে! রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে এমন হুমকি বার্তা পাঠালেন তা জানতে ইতিমধ্যেই মুম্বই পুলিশ তদন্তে নেমেছে।

পুলিশ জানিয়েছে , সলমনকে খুন করার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে ট্র্যাফিক পুলিশের কাছে। তবে সেই বার্তা কোথা থেকে পাঠানো হয়েছে,সেই সম্পর্কে কিছু উল্লেখ নেই। প্রসঙ্গত, দিন দু’য়েকআগেই সলমনের কাছে খুনের হুমকি আসে। পাশাপাশি হুমকি আসে নিহত এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে জিশানের কাছেও। জিশান মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক।শুক্রবার সন্ধ্যায় তাঁর বান্দ্রার অফিসে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। আর সেখানেই দেওয়া হয় তাঁকে খুনের হুমকি। খুনের হুমকির ঘটনায় ইতিমধ্যেই মঙ্গলবার অভিযুক্ত যুবককে নয়ডা থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

গত ১২ অক্টোবর জিশানের দফতরের সামনে তিন জন আততায়ীদের গুলিতে খুন হয়েছিলেন সিদ্দিকি।সিদ্দিকি খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। আর এই ঘটনার ঠিক পরেই সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। জানা যায়, বলিউড অভিনেতা সলমন সিদ্দিকি-ঘনিষ্ঠ।এনসিপি নেতা খুনের সপ্তাহখানেক পরেই মুম্বই পুলিশের কাছে সলমনকে খুন করার হুমকি বার্তা আসে। আর সেই হুমকি বার্তায় লেখা হয়েছে, “সলমন খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খুব খারাপ হবে। লেখা ছিল, প্রাণে যদি বাঁচতে চান তবে পাঁচ কোটি টাকা হাতে তুলে দিন।’’ একই মর্মে বার্তা গেছে মুম্বই পুলিশের কাছেও।

Related Articles