
Truth Of Bengal: কল্যাণীতে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই নিন্দনীয় ঘটনার জেরে ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন ফরেনসেক টিম। কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে রেল ব্রিজের নিচের ঘটনা। ৭ জন ব্যক্তির বিরুদ্ধে এই গণধর্ষণের অভিযোগে উঠেছে, আর সেই অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণা কাঁচরা পাড়ায়।
নির্যাতিতা’র মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন, ‘‘তদন্তের শুরুতেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।’’
পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা’ স্বামী। তিনি জানিয়েছেন, বুধবার ভোরে কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতু দিয়ে স্বামী-স্ত্রী একত্রে যাচ্ছিলেন। সে সময় তাঁদের উপর কয়েক জন ব্যক্তি হামলা চালান। তারপর মহিলাকে টেনেহিঁচড়ে সেতুর নীচে নিয়ে যায়। সেখানে গিয়ে তাঁরা নির্যাতিতাকে ধর্ষণ করে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হওয়ার পর শুরুতে চার জনকে গ্রেফতার করা হয়, তারপর আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিনই তদন্তের স্বার্থে তিন জন ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে একটি টিফিন বক্স ও ভাঙা কাচের চুড়ি পাওয়া গিয়েছে।
ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ ঘোষ জানিয়েছেন, ‘‘একটা গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশি তদন্তের সঙ্গে রিপোর্ট যুক্ত হবে।’’






