বিনোদন

জন্মদিনে ভাইজানের ধামাকা! প্রকাশিত ‘ব্যাটেল অফ গালওয়ান’ টিজার

২৭ ডিসেম্বর, শনিবার এই টিজার প্রকাশিত হয়। পাঁচ বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে পরিচালিত হয়েছে এই ছবি, যার নির্দেশনা দিয়েছেন অপূর্ব লাখিয়া।

Truth Of Bengal: সলমন খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর প্রথম টিজার। ২৭ ডিসেম্বর, শনিবার এই টিজার প্রকাশিত হয়। পাঁচ বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে পরিচালিত হয়েছে এই ছবি, যার নির্দেশনা দিয়েছেন অপূর্ব লাখিয়া।

টিজারের শুরুতেই শোনা যায় বিরসা মুণ্ডার জয়গান, এরপর বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সীমান্ত। সলমন ‘কর্নেল বিকুমল্লা’ চরিত্রে এক বিধ্বংসী ও প্রতিশোধী মেজাজে উপস্থিত, কাঁধে কাঁটাতার যুক্ত অস্ত্র, চোখে প্রতিশোধের আগুন। হাতে গাছের গুঁড়ি নিয়ে তিনি একের পর এক শত্রুকে দমন করছেন। নায়িকা হিসেবে ছবিতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।

টিজারের শেষ অংশে সলমনের রগরগে সংলাপ—“মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই…”—ভক্তদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকে ধারণা করছেন, এই সংলাপের মাধ্যমে বাস্তব জীবনের ‘বিষ্ণোই গ্যাং’-এর হুমকিকে চ্যালেঞ্জ করা হয়েছে।

ভক্তরা সলমনের ‘লার্জার দ্যান লাইফ’ আভিষ্কার দেখে উত্তেজিত, এবং অনেকে মনে করছেন, ছবিটি সহজেই ৫০০ কোটি টাকার আয় ছাড়াতে পারে। পরিচালক অপূর্ব লাখিয়া, যিনি পূর্বে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো সফল ছবি উপহার দিয়েছেন, এবারও সলমনকে বড় পর্দায় সফলতার চাবিকাঠি প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

চূড়ান্তভাবে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘ব্যাটেল অফ গালওয়ান’।

Related Articles