আবহাওয়ার রদবদলের জেরে সর্দি কাশি সম্ভাবনা?, এই ৫ টি ঘরোয়া উপায়ে মিলবে রেহাই
If you follow 5 home remedies, you will get relief from cold and cough

Truth of Bengal: দুর্গাপুজো যাবার পর থেকেই আবহাওয়ার বেশ বড়সড়ো রদবদল ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মরশুম বদল হলে সর্দি কাশি অথবা গলা ব্যথার মতো শারীরিক সমস্যা দেখা দেয়। নুন এবং গরম জল দিয়ে গার্গল করেন অনেকে। যদি কোন ঘরোয়া টোটকা ব্যবহার করেন তাহলে সর্দি-কাশি বা গলা ব্যাথার সমস্যার সাড়বে তাড়াতাড়ি।
১) মধু
গলা ব্যাথা থেকে মুক্তি পাবার সবচেয়ে সহজ উপায় হল মধু খাওয়া। মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। মধু খেলে গলা এবং শ্বাসনালীতে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা ভাইরাস ধ্বংস হয়ে যায়। সকালে ঈষদুষ্ণ জলে বা ভেষজ চায়ে দু চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
২) রসুন
আবহাওয়া পরিবর্তন হলেই গলা ব্যাথার সর্দি কাশি লেগে থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন একমাত্র রসুন খেলে। এলিফিন নামক একটি উপাদান রয়েছে রসুনের মধ্যে । যা সর্দি কাশি গলা ব্যথা সাড়াতে বিশেষ উপযোগী।
৩) দারচিনি
দারচিনির মধ্যে রয়েছে একাধিক উপকারিতা। সর্দি কাশি থেকে রেহাই পেতে দারচিনির যথেষ্ট ভূমিকা রয়েছে। গলা ব্যথা হলেও অনেকে খেয়ে নেন দারচিনি। চায়ের মধ্যে অল্প মিশিয়ে দারচিনি খেতেই পারেন।
৪) হলুদ
গলা ব্যথা কমাতে হলুদের জুড়ি মেলা ভার। এক কাপ দুধের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে খাওয়া যায়। প্রথমে দুধ ফুটিয়ে তাতে অল্প করে হলুদ দিয়ে তুলে খেলেই শরীর চাঙ্গা হবে।
৫) লবঙ্গ
গলা ব্যথা বা কাশি থেকে মুক্তি পেতে লবঙ্গের জুড়ি মেলা ভার। কাশির ওষুধ বা গলা খুসখুস অথবা গলা ব্যাথার একমাত্র ওষুধ হতে পারে লবঙ্গ।






