রাজ্যের খবর

যুব সাথী প্রকল্প: বৈদ্যবাটিসহ রাজ্যজুড়ে ফর্ম জমা দেওয়ার ভিড়, যুব সমাজে খুশির হাওয়া

রবিবার যুব সারচির বিভিন্ন ক্যাম্পে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যুবক-যুবতীদের মধ্যে বিপুল উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: রবিবার থেকে শুরু হল রাজ্য সরকারের আরও একটি উন্নয়নমূলক প্রকল্প যুব সাথীর জন্য আবেদন পত্র নেওয়ার কর্মসূচি। আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে এই কাজ, রবিবার যুব সারচির বিভিন্ন ক্যাম্পে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যুবক-যুবতীদের মধ্যে বিপুল উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বৈদ্যবাটি পুরসভার সত্যজিৎ রায় ভবনে সকাল থেকে আবেদন পত্র জমা দেবার জন্য দীর্ঘ লাইন পড়ে, এ ব্যাপারে বলতে গিয়ে বৈদ্যবাটি পুরসভার পুর প্রধান পিন্টু মাহাতো এবং পুরসভার পূর্ত দফতরের সিআইসি সুবীর ঘোষ ( ভাই) জানান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ১০ কোটি মানুষের মান উন্নয়নের জন্য বিভিন্ন রকম জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে।

এর মধ্যে নবতম সংযোজন হল যুব সাথী এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়স্ক যুবক যুবতীরা আবেদন করতে পারবেন, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারীদের এবং আগামী পাঁচ বছর প্রতি মাসে ১৫০০ টাকা করে তাদের একাউন্টে এই টাকা জমা পড়বে, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি চাকরির আবেদন করছেন করছে তাদের পক্ষে এই টাকাটা পেলে অনেক সুবিধা হবে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়নমূলক প্রকল্পের নুতন পালক যুব সাথী প্রকল্প শুরু করলেন। অন্যদিকে যেভাবে এ রাজ্যের মা মাটি মানুষে সরকারের অধিনায়িকা মমতা রাজ্যের সমস্ত স্তরের মানুষের উন্নয়নের জন্য খেয়াল রেখেছেন তার জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছে যুব সাথীর ক্যাম্পে আগত আবেদনকারীরা।

Related Articles