রাজ্যের খবর
নবগ্রামে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য এলাকায়
Woman's injured body recovered in Nabagram, in a sensitive area
Truth Of Bengal: নবগ্রামে মাঠ থেকে উদ্ধার এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। এমনই ঘটনা ঘটে শুক্রবার নবগ্রামের রাইন্ডা ও অমরকুণ্ডর মধ্যবর্তী জায়গা সাকুরিয়া মাঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষিরা মাঠে কাজ করতে গিয়ে দেখেন এক মহিলার দেহ পড়ে রয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম অঞ্জলি টুডু। তার বাড়ি নবগ্রামের চয়ননগড় এলাকায়। জানা গেছে, ওই মহিলা গতকাল জ্বালানি কাটতে বেরিয়েছিলেন, তারপর থেকেই তার খোঁজ মেলেনি। এরপর শুক্রবার হঠাৎই তার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই মহিলাকে কেউ খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এরপর ওই মহিলার মৃতদেহকে নবগ্রাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।





