রাজ্যের খবর

যাত্রিবাহী বাসের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর

Road Accident

The Truth of Bengal: যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়কে গোঘাটের পচাখালি এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে, আরামবাগ বদনগঞ্জ একটি যাত্রীবাহী বাস কামারপুকুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। গোঘাটের পচাখালী এলাকায় এক সাইকেল আরোহী কামারপুকুরের দিকে যাচ্ছিল।

সেই সময় পিছন থেকে বাসটি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল পিছন দিক থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারলে চাকায় পড়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এই বেপরোয়া গাড়ির নিয়ন্ত্রণ না থাকায় প্রায় দিনই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রশাসনকে বারবার জানালেও কোনরকম ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা এখনো পর্যন্ত করেনি। নিহত ওই ব্যক্তির এখনও পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। পুলিশ দেহটি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

Related Articles