কলকাতারাজ্যের খবর
প্রথম দফাতেই মিলল ভোটাধিকার! সাপ্লিমেন্টারি তালিকা থেকে মূল তালিকায় নাম উঠল ১৩৯ জনের
১৩৯ জনের নামে সবুজ সংকেত... জানিয়ে দিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল।
Truth of Bengal: ১৩৯ জনের নাম মূল ভোটার তালিকার সঙ্গে যুক্ত হল মূল ভোটার তালিকার সঙ্গে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে এদের নাম যুক্ত হল। প্রথম দফায় এরা ভোট দিতে পারবেন। ৬৫৭ জনের নাম যাচাই হয়েছে। তার মধ্যে ১৩৯ জনের নামে সবুজ সংকেত… জানিয়ে দিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তার পর ৬০ লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন ভোটারদের তালিকায় পরে যায়। সেখান থেকে যাচাই হয়। ২৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পরে। যাদের নাম বাদ গেছে, তাদের ট্রাইবুনালে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয় আদালত থেকে। ট্রাইবুনালে যাচাই হবার পরে ১৪৯ জনের নাম যুক্ত হল মূল তালিকায়।






