Purulia: বন্দী ভারতের বুকে স্বাধীনতার বার্তা, পুরুলিয়ায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন
তাই ১৯২৮ সালের পয়লা অগাস্ট পুরুলিয়া পুরসভায় শুধু জাতীয় পতাকা তোলা হয়নি, ভারতের মু্ক্তির আকাশে উদয় হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য।
Truth of Bengal: নয়ন কুইরি,পুরুলিয়া: ভারতের স্বাধীনতার আগে ইংরেজ সরকার সমস্ত সরকারি অফিসে ইউনিয়ন জ্যাক উত্তোলন করতো। ১৯২৮ সালের ১লা অগাস্ট পুরুলিয়া পুরসভায় ইউনিয়ন জ্যাকএর পরিবর্তে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। পরাধীন ভারতে দেশের জাতীয় পতাকা উত্তোলন মোটেই সহজ ছিল না,কারণ ব্রিটিশ রাজ শক্তি রক্তচক্ষু দেখাতো,যাতে কোনও ভারতীয় স্বাধীনতার স্বর স্পষ্ট করতে পারে।(Purulia)
তাই ১৯২৮ সালের পয়লা অগাস্ট পুরুলিয়া পুরসভায় শুধু জাতীয় পতাকা তোলা হয়নি, ভারতের মু্ক্তির আকাশে উদয় হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। ইংরেজ সরকারের লাল চক্ষু উপেক্ষা করে ভারতের জাতীয় পতাকা উত্তোলন স্বাধীনতা সংগ্রামীদের মনে আন্দোলনের আগুনকে আরো জ্বালিয়ে দেয়, কোণঠাসা হয়েছিল ইংরেজ সরকারের প্রতিনিধিরা।তাই ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে সম্মান জানাতে পুরুলিয়া পুরসভা ১লা অগাস্ট একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাতে গৌরবময় ইতিহাস বর্তমান প্রজন্মের মানুষ জানতে পারে।ইতিহাসের পাতায় চোখ রাখতে এই প্রান্তিক এলাকার মানুষ শ্রদ্ধা প্রদর্শনকারী অনুষ্ঠানে অংশ নেয়।(Purulia)
[আরও পড়ুনঃ Egra: শ্বশুরবাড়ির নৃশংসতার শিকার অন্তঃসত্ত্বা গৃহবধূ, পলাতক স্বামী ও শাশুড়ি]
পুরুলিয়া পুররসভার উদ্যোগে এই মুক্তিকামী দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। পুরুলিয়া (Purulia) পুরসভার গান্ধী হল এর ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরুলিয়া পৌরসভার পুর প্রধান নরেন্দ্র মাহালী। পুরুলিয়ার সাহিত্যিক তথা গবেষক দেবরাজ মাহাতো জানান, ১৯২৮ খ্রিস্টাব্দে ২৭ জুলাই পুরুলিয়া পুরসভার কমিশনারদের এক অধিবেশন হয়। সেই অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে ভোট দেন পুরুলিয়া পৌরসভার ১১ জন কমিশনার। এবং বিপক্ষে ভোট দিয়েছিল সরকারের চারজন প্রতিনিধি সহ স্থানীয় তিনজন কমিশনার।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ইংরেজ সরকারের লাল চক্ষুকে ভয় না করে নিজেদের দেশীয় পতাকা উত্তোলনের পক্ষে মাথা উঁচু করে ভোট দিয়েছিল তারা হলেন রুদ্রপ্রসন্ন চট্টোপাধ্যায়, সুরেশ চন্দ্র সরকার, সতীশ চন্দ্র দে, শশধর গাঙ্গুলী, জিমুত বাহন সেন, বিভূতিভূষণ দাশগুপ্ত, রাধানাথ ষড়ঙ্গী, বিজয়কৃষ্ণ সরকার, অর্ধন্দু শেখর চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় আধিকারি এবং কৃষ্ণ দুলারে দীক্ষিত। পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকারের বিপক্ষে ভোট দিয়ে এই ১১ জন কমিশনার রুখে দাঁড়িয়ে ছিলেন এবং পৌরসভা থেকে ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছিলেন। এটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম বড় অধ্যায়।(Purulia)






