আজ নন্দীগ্রামে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছেন তৃণমূল সাংসদ
Trinamool MP to visit deceased party worker's house in Nandigram today

Truth of Bengal: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে মাননীয়া সাংসদ শ্রীমতি দোলা সেন আজ নন্দীগ্রামে যাচ্ছেন। বিকেল পাঁচটার মধ্যে তিনি পৌঁছে যাবেন। নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী বিজেপি গুন্ডাদের হাতে নিশংস ভাবে খুন হয়েছেন। আজ ওই তৃণমূল কর্মীর মরদেহ শোকার্ত পরিবারের কাছে পৌঁছে দেবেন তৃণমূল দলের নেতা এবং নেতৃবৃন্দ।
গতকাল জামবাড়ির গোকুলনগর অঞ্চলের তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। প্রথমে তৃণমূল কর্মীর কাঠের দোকানে চড়াও হয় দুষ্কৃতিরা। তারপর দোকানেই ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়, এমনই অভিযোগ উঠেছে নন্দীগ্রামে।ঘটনায় বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়েছে তৃণমূল।তবে খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে নন্দীগ্রামে।
মৃতের নাম মহাদেব বিষয়ী। ঘটনাটি জামবাড়ির গোকুলনগর অঞ্চলের ঘটনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ অভিযোগ উঠছে যে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচক ২৫৩ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব শ্রীসাই ডাকনাম বিল্লা। তার একটি ছোট্ট কাঠের স্টল দোকান রয়েছে, অভিযোগ গতকাল রাতে দুষ্কৃতীরা তার দোকানেই তাকে হত্যা করে পালিয়ে গেছে।






