রাজ্যের খবর

Trade Deal: ব্রিটিশ বাজারে বাংলার পণ্য, চা-জুতো-গয়নার রফতানি বাড়বে চুক্তিতে

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের মতে, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি হলে পশ্চিমবঙ্গের এই তিনটি ক্ষেত্র থেকেই ব্রিটেনে রফতানি বাড়বে।

জয় চক্রবর্তী: কলকাতার সন্নিকটে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলায় প্যাকেজিং পণ্য যেমন জুতো, চা,অলংকার বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার আরও বড় সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের মতে, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি হলে পশ্চিমবঙ্গের এই তিনটি ক্ষেত্র থেকেই ব্রিটেনে রফতানি বাড়বে। এতে মানুষের আয় বাড়বে, বা কর্মসংস্থানেরও বৃদ্ধি হবে (Trade Deal)।

আরও পড়ুনঃ Heavy Rain Forecast: ফের দুর্যোগের ঘনঘটা, চলতি সপ্তাহে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

ভারতের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্য চুক্তি যে বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের মতে চা, জুতো, গয়নার মতো ক্ষেত্রে এমনিতেই বিপুল শ্রমিক নিয়োগ হয়। এই সব জায়গা থেকে ব্রিটেনে এবং দেশে রফতানি বাড়লে যথেষ্ট লাভবান হবেন।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হিসাবে অনুযায়ী, ভারত থেকে মোট ৫০০ কোটি ডলারের চা-জুতো রফতানি হয়। এর মধ্যে ব্রিটেনে প্রায় ৪৪ কোটি ডলারের পণ্য। ভারত-ব্রিটেন বাণিজ্যে চা-জুতো ক্ষেত্রের ৮৫০ কোটি ডলারের বাজার খুলে দেবে (Trade Deal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

Related Articles