কলকাতারাজ্যের খবর

Heavy Rain Forecast: ফের দুর্যোগের ঘনঘটা, চলতি সপ্তাহে ভাসতে পারে দক্ষিণবঙ্গ

আবহবিদদের আশঙ্কা, এই নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে মঙ্গলবারের মধ্যে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং ওডিশা–অন্ধ্রপ্রদেশ সীমান্তে স্থলভাগে প্রবেশ করবে।

Truth of Bengal: উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। রবিবার সকাল সাড়ে আটটার পর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কিছুটা পূর্ব দিকে এর অবস্থান শনাক্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের আশঙ্কা, এই নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে মঙ্গলবারের মধ্যে গভীর নিম্নচাপে রূপ নেবে এবং ওডিশা–অন্ধ্রপ্রদেশ সীমান্তে স্থলভাগে প্রবেশ করবে। যদিও বাংলা থেকে যথেষ্ট দূরে হওয়ায় সরাসরি বড় প্রভাব পড়বে না, তবু দক্ষিণবঙ্গের আকাশ ভরবে ঘন মেঘে। বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায় (Heavy Rain Forecast)।

আরও পড়ুনঃ Daily Horoscope: আজ সাফল্যের সম্ভাবনা বাড়বে এই ৫ রাশির, জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে?

এখানেই শেষ নয়। আবহবিদরা সতর্ক করেছেন, বর্তমান নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরের উত্তরাংশে, বাংলার উপকূলের কাছেই ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি নামার পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার অন্তত ১৫টি জেলায় নামবে বৃষ্টি, আর বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট আরও বাড়বে (Heavy Rain Forecast)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

শুধু দক্ষিণবঙ্গই নয়, প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ–সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। পাশাপাশি সিকিমে ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Heavy Rain Forecast)।

Related Articles