রাজ্যের খবর

মালদায় বেজে গেল বিধানসভার দামামা! হবিবপুরে দেওয়াল লিখনে কোমর বেঁধে নামল ঘাসফুল শিবির

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায়, হবিবপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি সৌগত সরকার, ব্লক সম্পাদক প্রীতম সাহা-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

Truth Of Bengal, মালদা: মালদায় ভোটযুদ্ধের দামামা যেন বেজে উঠেছে দেওয়াল লিখনের মধ্য দিয়েই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচারে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আদিবাসী অধ্যুষিত মালদার হবিবপুর ব্লকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন।

তৃণমূলের পক্ষ থেকে হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন দেওয়ালে দলীয় প্রতীক আঁকা এবং আসন্ন নির্বাচনে তৃণমূলকে জয়ী করার বার্তা তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায়, হবিবপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি সৌগত সরকার, ব্লক সম্পাদক প্রীতম সাহা-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

প্রার্থী তালিকা ঘোষণার আগেই এভাবে সংগঠিতভাবে প্রচারে নামা রাজনৈতিক মহলের মতে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে— হবিবপুর ব্লকে নিজেদের দখল মজবুত করতে মরিয়া ঘাসফুল শিবির। নির্বাচনের আগে দেওয়াল লিখন ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ যে বাড়তে শুরু করেছে, তা বলাই বাহুল্য।

Related Articles