রাজনীতিরাজ্যের খবর

লক্ষীপুজো না করতে দেওয়ায় ক্ষোভ! বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ৪০ টি পরিবার

Truth Of Bengal: বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা। যেকারনে জেলায় আপাতত সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু মঙ্গলবার রাতে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব। তাও আবার জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতা কলোনি এলাকায়। তবে কেন এই যোগদান (Jalpaiguri)?

আরও পড়ুনঃ State Elections: বাংলায় এপ্রিলেই নির্বাচন?

জানা যায়, এলাকায় হতো লক্ষীপুজো, যেখানে মেতে উঠতেন সকলেই। কিন্তু অভিযোগ সেই পুজো করতেই বাধা দান করে বিজেপি। আর যেকারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় ৪০ টি পরিবার। (Jalpaiguri)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে কেন এসময় রাজনৈতিক কর্মসূচি, এ নিয়ে প্রশ্ন ওঠে। উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতানেত্রীরা বলেন, এসময় রাজনৈতিক কর্মসূচি স্থগিত রয়েছে। তবে এদিন এলাকাবাসীর দাবি মেনে এই কর্মসূচি নেওয়া হয়। বিজেপির ওপর ক্ষোভে ফেটে পড়ে প্রায় ৪০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। (Jalpaiguri)

এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ধরনী রায়, জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধরসহ স্থানীয় নেতাকর্মীরা। (Jalpaiguri)

Related Articles