রাজ্যের খবর

পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে জখম একই পরিবারের তিন সদস্য

Three members of the same family were injured due to a family dispute

The Truth of Bengal: পারিবারিক বিবাদের জের, ধারালো অস্ত্রের কোপে জখম তিন, তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা গ্রামের পান পাড়ার এই ঘটনায় উত্তেজিত জনতার রোশে পরিবারের এক মহিলা, তাকে কোনোক্রমে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সূত্রপাত আজ সন্ধ্যা নাগাদ, প্রতিদিনকার মতো অশান্তির আওয়াজ শুনে প্রথমটা কেউ কিছু আর সন্দেহ করেনি, এরপর আচমকা অভিযুক্ত মহিলার প্রথম পক্ষের স্বামী ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে পরিবারের কয়েকজনকে, আঘাত করে পরিবারের তিন জনকে, এরপরই আশপাশের লোকজন বাইরে বেড়িয়ে দেখে রক্তত্ত অবস্থায় পড়ে রয়েছে তিন জন। সাথে সাথে কোকওভেন থানার পুলিশকে খবর দেওয়া হয়, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে, পুলিশকে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা।

পুলিশ অভিযুক্ত এক ব্যাক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ গাড়িতে তোলে, এরপর পরিবারের আরো এক মহিলাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে উত্তেজিত জনতার রোষ আছড়ে পড়ে ঐ মহিলার ওপর। এদের অভিযোগ ছিল যত কান্ড এই মহিলাকে ঘিরে। রীতিমতো তার ওপর চড়াও হয় উত্তেজিত জনতা।  পড়ে পুলিশই শান্ত করে উত্তেজিত জনতাকে। পাড়ার পরিবেশকে এই পরিবার নস্ট করে রেখেছে বলে অভিযোগ। কোকওভেন থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Related Articles