রাজ্যের খবর

ইউটিউব ও পাঁচালিই গুরু! চন্দননগরে পুরুষ পুরোহিত ছাড়াই সরস্বতী পুজো সারল ছাত্রীরা

রাকেশ চক্রবর্তী, হুগলি: মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে ওঠে আপামর বাঙালি। স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বাগদেবীর আরাধনা করা হয়। পুরুষ পুরোহিতের সাথে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেন প্রবীণ থেকে নবীনরা। তবে অধিকাংশ পুজো মণ্ডপেই দেখা যায় পুরুষ পুরোহিত দিয়ে পুজো করানোর প্রচলন। কিন্তু চন্দননগরের এক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোলের দ্বিতীয় বর্ষের ছাত্রী পাপিয়া অধিকারী ,সে নিজে সরস্বতী পুজোয় পুরোহিতের আসনে বসে পুজো করলেন। পুজোর জবার থেকে আলপনা দেওয়া সবই করেন মহিলারা। পুরোহিতের কাছে পুজো শিক্ষা নয় বরং ইউটিউব ও পাঁচালী (বই)দেখেই পুজো করল ছাত্রী। আর তার সাথে মঞ্চ উচ্চারণ করে অঞ্জলি দিলেন অন্য ছাত্র-ছাত্রীরা।

দীর্ঘ ১১ বছর ধরে এই প্রথায় চলে আসছে হুগলি চন্দননগরের সুভাষপল্লী এলাকার এক শিক্ষা প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের শিক্ষক সুমন্ত বিশ্বাস তিনি নিজেও অতীতে লালবাবা কলেজে অতিথি অধ্যাপনা করেছিলেন। চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে বালিগঞ্জে কেন্দ্রীয় বিদ্যালয়েও তিনি ছাত্রদের পড়াতে। এরই পাশাপাশি ২০১৩ সাল থেকে মহিলাদের ঋতুকালীন সমস্যা নিয়ে কাজ করে চলেন বাংলার এই গৃহশিক্ষক প্যাডম্যান সুমন্ত। মূলত তার উদ্যোগেই ছাত্রীদের দিয়ে পুজো করান তিনি। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রীদের দিয়ে পুজো করান তিনি। পাপিয়া বলেন, পুরুষতান্ত্রিক সমাজে কেন পুরুষরাই পুজো করবে কেন মেয়েরা করতে পারবে না পুজো তাই এই প্রথাকে ভেঙেই এই শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা পুরোহিতের দ্বারা পুজো করা হয়। সরস্বতী বিদ্যার দেবী, তাই যারা বিদ্যার জন্য পড়াশোনা করছে তারা কেন পারবেনা। তাই নারীদেরও সমান অধিকার রয়েছে। শিক্ষকের এই উদ্যোগ আমাদের ভালো লেগেছে।

শিক্ষক সুমন্ত বিশ্বাস বলেন, পুরুষ পুরোহিতদের দিয়ে পুজো করাতে হবে এটা আমি বিরোধী। গত ১১ বছর ধরে আমার ছাত্রীরাই এই সরস্বতী পুজো করে আসছে। ছাত্রছাত্রীরা সারা বছর ধরে বাগদেবীর আরাধনা করেন । তাই তাদের হাত দিয়েই এই পুজো করানো হলো । নারীদেরকে অনেক সময় অনেক কিছুতেই সমাজ দূরে সরিয়ে রাখা হয়। এই পূজাটা সম্প্রীতির পুজো যেখানে সবাই মিলেমিশে পুজো করে । তাই আমি মনে করি সমান অধিকারের প্রশ্নে কেউ পিছিয়ে নেই। ছাত্রীরাও সমাজ সচেতনতার যজ্ঞে শামিল হয়েছে।

Related Articles