এবার সোনারপুর থেকে গ্রেফতার ৫ অনুপ্রবেশকারী
This time 5 infiltrators arrested from Sonarpur
Truth Of Bengal: এবার সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশী। ধৃতদের সোমবার পেশ করা হবে বারুইপুর আদালতে। গোপনসূত্রে এই ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে সোমবার ভোরে তাদের গ্রেফতার করে। তবে কেন ও কোন উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা যায়, একবছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল ৫ জন বাংলাদেশি। যেখানে প্রত্যেকেই পুরুষ। তারা একটি গারমেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত। পুলিশ সূত্রে খবর মেলে, আইনের সাহায্য নিয়েই তারা ভারতে আসে। এখানে এসে তারা সোনারপুরের বৈকুন্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল। কিন্তু সোনারপুরে এসে এলাকার বাসিন্দাদের সাথে কোনরূপ মেলামেশা করত না। ফলে, তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানত না। তবে যে বাড়িতে তারা থাকত সেই বাড়ির মালিক আগের থেকেই পলাতক। বর্তমানে তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ।






