রাজ্যের খবর

দাস নগরে উদ্ধার হওয়া মহিলার পচাগলা দেহ ঘিরে ছড়াল চাঞ্চল্য!

The Truth Of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়াঃ ৫৫ বছর বয়সী মহিলার পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দাসনগর থানার অন্তর্গত এলাকায়। সূত্রের খবর, যে ভদ্রমহিলার দেহকে ঘিরে উত্তেজনা ছরিয়েছে এলাকায় তাঁর নাম মিতা ব্যানার্জি। আয়ার কাজের সঙ্গেই যুক্ত ছিলেন মিতা। এবং তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় বাসিন্দাদের এবিষয়ে জিজ্ঞেস করলে তাঁরা জানাচ্ছেন  যে, এদিন বেলার দিকে তার ঘরের আশপাশ থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। কোথা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই কারণেই স্থানীয় বাসিন্দারা মিতার ঘরের কাছে গিয়ে ডাকতে যান। তারপরেই ঘর খুলে দেখেন ওই মহিলার পচা গলা দেহ পড়ে আছে।

রবিরারে স্থানীয়রা ঘটনার খবর জানান দাস নগর থানায়। সেখানেই ঘটনাস্থলে আসেন দাসনগর থানার আধিকারিকরা। তারপর তাঁদের সাহায্যেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান মিতার সঙ্গে তার বোন আর তার স্বামী থাকতেন। কিন্তু কি কারনে মারা গেছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরো ঘটনাটির তদন্ত ইতিমদ্ধেই শুরু করেছেন দাসনগর থানার পুলিশ।

Related Articles