রাজ্যের খবর

বাংলার গর্ব মাউন্ট এলব্রুস জয়ী শুভমকে সংবর্ধিত করলেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান

The Mayor of Uttarpara Municipality felicitated Shubham who won Mount Elbrus, the pride of Bengal.

The Truth Of Bengal,হুগলি ,রাকেশ চক্রবর্তী : ইউরোপের মাউন্ট এলব্রুস সর্বোচ্চ শৃঙ্গে উত্তরপাড়ার হিন্দমোটরের গর্বের সন্তান শুভম চ্যাটার্জীকে সংবর্ধিত করলেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। উত্তরপাড়া চিলড্রেনস ওন হোম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভম এর আগেও একাধিক সাফল্য অর্জন করেছেন পর্বত শৃঙ্গ জয়।

উত্তরপাড়ার এই যুবকের সাফল্যে পরিবার থেকে পারা পরিজন সকলেই গর্বিত। সোমবার দুপুরে বাড়ি আসেন শুভম,এরপরেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে। পর্বতারোহণের পাশাপাশি সামাজিক কাজে যুক্ত থাকেন শুভম,কখনও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব,আবার কখনও সুন্দরবন এলাকায় প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করা, এমনই উত্তরপাড়া অনুভূতি নামক একটি সংগঠনের সাথে যুক্ত শুভম।

রবিবার সন্ধ্যা বেলা সেই অফিসেই উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব শুভমকে সংবর্ধিত করেন এবং আগামীদিনে এগিয়ে চলার জন্য বিশেষ ভাবে উৎসাহিত করেন। এই বিষয় উত্তরপাড়া অনুভূতির সদস্য শৌভিক চ্যাটার্জী জানান আমরা আজ গর্বিত আমাদের একজন সদস্য এই ভাবে সাফল্য অর্জন করেছে,আমার আশাবাদী শুভম আগামীদিনে এইরকম আরো সফলতার নিদর্শন রাখবে।

 

Related Articles