জয়নগরে গুরুতর জখম ব্যক্তির দেহ উদ্ধার,তদন্তে পুলিশ
The body of a seriously injured person was recovered in Jayanagar, the police are investigating

The Truth Of Bengal: গুরুতর জখম অবস্থায় জয়নগরে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পুলিশি তৎপরতায় তাকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হল কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বহরু কাকাপাড়া রেলগেট এলাকায় অজ্ঞাত পরিচয় রক্তাক্ত এক ব্যক্তির অচৈতন্যদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। সাথে সাথে তারা জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এসআই তনময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং জখম ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেন।
এরপর জয়নগর থানার পুলিশের তৎপরতায় অজ্ঞাত পরিচয় জখম ওই ব্যক্তিকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ট্রেন থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন ওই ব্যক্তি। তবে তার কাছে কোন ব্যাগ বা মোবাইল ফোন না থাকায় এখনো পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি পুলিশ। তার পরিচয় জানার জন্য ইতিমধ্যে তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।
FREE ACCESS


