প্রশাসনের উদ্যোগে হাল ফিরল নদিয়ার শান্তিপুরের প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের,
The animal health center of Shantipur in Nadia has recovered due to the initiative of the administration.

The Truth of Bengal: বহু দিনের পুরনো নদিয়ার শান্তিপুরের রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। সেই স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। হাল ফেরানোর দাবি উঠছিল অনেকদিন ধরে। এলাকার মানুষের আবেদনে সাড়া দিয়ে কাজ শুরু করেল বিধায়ক। এবার মন্ত্রীর হাতে উদ্বোধন হল নবরূপে সেজে ওঠা পানী স্বাস্থ্যকেন্দ্রের। বহু টাকা ব্যয়ে প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত এবং সৌন্দর্যায়ন হল নদিয়ার শান্তিপুরে। চিকিৎসক না থাকা। পর্যাপ্ত কর্মী না থাকার কারণে প্রায়শই চিকিৎসা কেন্দ্র বন্ধ থাকা থাকতো। সেই প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের আমুল ভোল বদলে দেওয়া হল প্রশাসনের উদ্যোগে।
শান্তিপুরে আরও চারটি প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজনীয়তা এবং সেই অনুযায়ী উপযুক্ত পরিকাঠামো না থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি জানান, যা কিছু বাকি আছে তা ধীরে ধীরে গড়ে তোলা হবে। ডিম, দুধ, মাংসের উৎপাদনে অন্যতম ভূমিকা পালন করে যে সব প্রাণী, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্যই সরকারি এই উদ্যোগ।
এলাকার বিধায়ক বারবার আবেদন করেন প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে। তাতে সাড়া দিয়ে বিভাগীয় দফতর এগিয়ে আসে। আগামীদিনে পরিকাঠামোর আরও উন্নয়ন করা হবে বলে জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকার মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রাণী স্বাস্থ্যকেন্দ্রটি। এতদিন ধরে সেটি অবহেলিত থাকলেও এবার আমুল সংস্কার হয়েছে। নবরূপে সেজে ওঠা প্রাণী স্বাস্থ্যকেন্দ্রটি নিয়ে খুশি এলাকার মানুষ। আরও যা যা খামতি আছে, সেগুলিও দ্রুত পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।






