টোলপ্লাজায় ট্রাকের টায়ার বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন কর্মী, ভাইরাল ভিডিয়ো
সেই মুহূর্তের ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল।
Truth Of Bengal: রাজস্থানের জয়পুরে হিঙ্গোনিয়া টোলপ্লাজার এক বুথে ট্রাকের টায়ার বিস্ফোরণে চাঞ্চল্য। এই ঘটনায় এক টোলকর্মী অল্পের জন্য রক্ষা পান। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল।
जयपुर में हिंगोनिया टोल प्लाजा पर धमाके का CCTV
ट्रक का टायर फटने के बाद हुआ जोरदार विस्फोट
धमाके से बूथ के शीशे, कम्प्यूटर हुए चकनाचूर
बाल-बाल बचा टोलकर्मी
टोल प्लाजा बूथ नंबर-6 पर शनिवार शाम 4 बजे हुआ हादसा pic.twitter.com/c0XbKAbF6R
— Rahul Chauhan (@journorahull) September 14, 2025
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি টোলপ্লাজার ৬ নম্বর বুথের কাছে দাঁড়ানো ছিল। ওই সময় হঠাৎ করে একটি টায়ার ফেটে যায়। বিস্ফোরণের জেরে টোলবুথের কাচ ভেঙে পড়ে এবং ভেতরে থাকা কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। তবে কর্মীটি তেমন কোনও আঘাত পাননি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ঠিক আগে কম্পিউটারে কাজ করছিলেন ওই কর্মী। বিস্ফোরণের পর ভাঙা কাচ তার ওপর পড়লেও তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জয়পুর জেলায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারানো একটি রাজস্থান রোডওয়েজ বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছিল। নিহতরা প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে যাচ্ছিলেন। তারপর এবার এই ঘটনা।






