গরমে নাজেহাল পড়ুয়াদের পাশে শিক্ষকেরা,প্রাথমিক স্কুলে বসল এসি
Teachers next to the students, AC sat in the primary school

The Truth of Bengal: স্কুল আছে তো ছাত্রছাত্রীদের দেখা নেই। এটাই এ রাজ্যের বহু প্রাথমিক স্কুলের চেনা ছবি। এই ছবিতে বদল আনতে উদ্যোগ নিল এবার নদীয়ার হবিবপুরের দোহার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ক্লাসঘরে বসল এসি। তীব্র গরমে নাজেহাল অবস্থায় যখন অভিভাবকেরা পড়ুয়াদেরকেয়স্কুলে পাঠাতে চাইছে না, তখন পড়ুয়াদের কথা ভেবে শিক্ষকেরা নিল এই উদ্যোগ। আর শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বাবা মায়েরাও।
এক শিক্ষকের কথানুযায়ী, পড়ুয়াদের স্কুলে ফেরানো যাবে কী করে, এই নিয়ে আলোচনা করতে গিয়েই এসির প্রসঙ্গ আসে। তারপরেই পঞ্চায়েতের সঙ্গে কথা বলেন স্কুলের শিক্ষেরা। কথা বলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের সঙ্গে। তাঁদের অনুমতি নিয়েই স্কুলের ক্লাসঘরে এসি বসানো হয়। স্কুলের জন্য যে ফান্ড আসে তার সঙ্গে আমরা শিক্ষক শিক্ষিকারাও হাত মিলিয়ে এই ব্যবস্থা করেন ।
তবে বারো মাস এসি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা। শুধুমাত্র গরমের হাত থেকে বাঁচতেই এই সময়টা তারা এসি চালাবেন, যাতে স্কুল ছুট ছাত্রদেরকে স্কুলমুখী করা যায়। হবিপুরের দোহার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫২। স্কুলের একটি ঘরেই চলছে ক্লাস ওয়ান থেকে ৫ পর্যন্ত পড়াশোনা। ঠান্ডা হাওয়ায় পড়ুয়ারা যেমন মনোযোগ দিতে পারছেন তেমন ভাবেই ঠিকমতো পড়াতে পারছেন শিক্ষকেরাও ।
হবিবপুরের দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সব মিলিয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫২। স্কুলের একটি ঘরেই চলছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস। ঠান্ডা ঘরে বসে ক্লাস করতে মজা পাচ্ছে ছাত্র-ছাত্রীরাও । ক্লাসে আসছে নিয়মিত। পড়াতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকারাও।






