Kutum Katam: শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, সিউড়িতে অনুষ্ঠিত হল কুটুম-কাটাম কর্মশালা
আটটি বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হওয়া এই কর্মশালাতে প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও কলাভবনের প্রাক্তনী শ্রী সঞ্জীব কুমার সাহা ও সুকুমার দাস।
Truth Of Bengal: শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ শিশু-কিশোর একাডেমির আয়োজনে সিউড়ির সিধু-কানহু মুক্ত মঞ্চে তিনদিনের ‘কুটুম-কাটাম’ (Kutum Katam) কর্মশালা শেষ হল শনিবার। আটটি বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হওয়া এই কর্মশালাতে প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও কলাভবনের প্রাক্তনী শ্রী সঞ্জীব কুমার সাহা ও সুকুমার দাস।

[আরও পড়ুন: Nabanna Abhbijan: নবান্ন অভিযান: অসুস্থ হলেন অভয়ার মা, ভর্তি করা হয়েছে হাসপাতালে]

শুক্রবার কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিশু-কিশোর একাডেমির সচিব শ্রীমতী মন্দাক্রান্তা মহালনবিশ মহাশয়া (Kutum Katam)। বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী। কর্মশালার শেষ দিনে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করেন ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায়।







