নাগরিকত্ব থাকবে নাকি থাকবে না? এসআইআর নিয়ে চিন্তিত সাবেক ছিটমহলের বাসিন্দারা
মাথায় হাত পড়েছে সাবেক ছিটমহলের প্রায় ১২ হাজার বাসিন্দারও
Truth Of Bengal: এসআইআর যখন করা হচ্ছে, তো কি হবে? নাগরিকত্ব থাকবে? নাকি তা যাবে? এই মুহূর্তে এখন এই চিন্তাই ঘোরাফেরা করছে বাংলার সাধারণ মানুষের মনে। অনেকেই আতঙ্কে রয়েছেন। এছাড়া ভয়ের চটে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। মাথায় হাত পড়েছে সাবেক ছিটমহলের প্রায় ১২ হাজার বাসিন্দারও। চিন্তায় দিন কাটছে তাঁদের। পরিবারগুলির আশঙ্কা, তাঁদের সমস্যা আরও বাড়বে এর জেরে।
আরও পড়ুনঃ কার্বাইড বন্দুক: দিল্লির এইমসে ভর্তি অন্তত ১৯০
সাবেক ছিটমহল মধ্য মশালডাঙার বাসিন্দা জয়নাল আবেদিনের বক্তব্য, “এসআইআর করা নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক করা হয়েছে যে যাদের নাম ছিল ২০০২ সালে ভোটার তালিকায়, সেটার ভিত্তিতেই বানানো হবে নতুন সংশোধিত তালিকা। তাহলে কী হবে সেক্ষেত্রে সাবেক ছিটমহলের বাসিন্দাদের? কোনও উল্লেখ নেই সেটার কোথাও।” এখানেই শেষ নয়, একাধিক পরিবার রয়েছে যারা ছিটমহল বিনিময়ের আগেই বিয়ে দিয়েছিল নিজেদের মেয়েদের। তাঁরাও পায়নি এখনও নাগরিকত্ব। কি হবে এই মেয়েদের, তা নিয়েও আতঙ্কে রয়েছেন তাঁরা।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, সাবেক ছিটমহলের বাসিন্দারা ভারতের নাগরিকত্ব, ২০১৫ সালে পেয়েছেন ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে। কারোর কাছে নেই ২০০২ সালের কোনও নথিপত্র। উল্লেখ্য, বছর দশেক আগে মাঝরাতে বিনিময় হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল। বাংলাদেশকে দেওয়া হয়েছিল ভারতের অধীনে থাকা ১১১টি ছিটমহল এবং বাংলাদেশের ৫১টি যুক্ত হয়েছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে।






