আদ্রা ডিভিশনে সংস্কারের কারণে আগামী সাতদিন বাতিল একাধিক ট্রেন
ফলে বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে যাত্রীদের জন্য কিছুটা ভোগান্তি সৃষ্টি হতে পারে।
Truth Of Bengal: সংস্কারের কাজের কারণে আদ্রা ডিভিশনে সোমবার থেকে সাতদিনের জন্য ১০টি ট্রেন বাতিল থাকবে। ফলে বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে যাত্রীদের জন্য কিছুটা ভোগান্তি সৃষ্টি হতে পারে। এই সময়ে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে।
আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোলিং ব্লক প্রোগ্রামের (RBP) কারণে ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট ৫ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
বাতিল ট্রেনের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো—
৩০ ডিসেম্বর: ৬৮০৪৫/৬৮০৪৬ আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার
৪ জানুয়ারি: ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বাড়ি ব্রাহ্মণ–আদ্রা মেমু প্যাসেঞ্জার
৩০ ডিসেম্বর, ৩ জানুয়ারি ও ৪ জানুয়ারি: ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু প্যাসেঞ্জার
২৯ ডিসেম্বর, ২ জানুয়ারি ও ৪ জানুয়ারি: ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার
১ জানুয়ারি: ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি সিটি–চন্দ্রপুরা–ভোজুডি মেমু প্যাসেঞ্জার
এছাড়া আদ্রা ডিভিশনের অন্যান্য মেমু প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য রেল প্রশাসন আগেভাগে সতর্ক করেছেন।


