রাজ্যের খবর

পথশ্রী-৩ প্রকল্পে রাস্তা নির্মাণ, যোগাযোগের সেতুবন্ধনে তৈরি হচ্ছে নিত্য-নতুন ব্রিজ

Road construction in Pathashree-3 project

The Truth of Bengal: হাইটেক যুগে তথ্যের বিপ্লবের মতোই যোগাযোগের হাইওয়ে বড় প্রয়োজন।বিশেষ করে গতির সঙ্গে তাল মিলিয়ে ঝাঁচকচকে রাস্তা না গড়া গেলে আর ৫টা রাজ্যকে ছেড়ে কখনই কোনও শিল্পপতি বাংলাকে বেছে নেবেন না। জমি,বিদ্যুত,জলের মতোই যোগাযোগের সুবন্দোবস্ত যে জরুরি তা বলার অপেক্ষা রাখে না।তাই কৃষকের মেহনতের ফসল থেকে শিল্পের পণ্য যাতে দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছাতে পারে  তারজন্য পর্যায়ক্রমে নীলনকশা কার্যকর করছে রাজ্য সরকার।যারফলে এই রাজ্যে পরিকাঠামোর ভিত পোক্ত হচ্ছে।কেন্দ্রের সরকার বেনিয়মের কথা তুলে ধরে গ্রামীণ সড়ক প্রকল্পে সাড়ে ৮হাজার কোটি টাকা আটকে রেখেছে।যদিও সেই টাকা কেন্দ্রীয় রাজনীতির  চক্রব্যুহে আটকে থাকায় সড়ক সংযোজন কিছুটা সমস্যা হয়।তবে বিকল্পের পথে হাঁটা বাংলা সরকার,.শিল্প-অর্থনীতির লাইফলাইন তৈরি করতে বসে নেই।

  • পথশ্রী-১ প্রকল্পের মতোই পথশ্রী-২ প্রকল্পেও
  • রাস্তা নির্মাণ ওসংস্কারের কাজ চলে জোরকদমে
  • ৬ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ে
  • প্রায় ২৭হাজার কিমি রাস্তা নির্মাণ হয়
  • শক্তপোক্ত জনপথ তৈরির  পর এবার
  • যোগাযোগের আরও উন্নতি করা হচ্ছে
  • পথশ্রী-৩ প্রকল্পের জন্য
  • রাজ্যের বরাদ্দ ৪হাজার কোটি টাকা
  • বাংলাজুড়ে তৈরি হবে
  • ১২হাজার কিলোমিটার রাস্তা

আকাশপথ,রেলপথের মতোই মানুষ যাতে সড়কপথকে বেছে নেয় সেজন্য,যোগাযোগের বুনিয়াদ নির্মাণ করা হয়।পূর্ত দফতর আবার পরিবেশ বান্ধব,শক্তপোক্ত রাস্তা গড়াকে অগ্রাধিকার দিচ্ছে।রক এরিয়ায় রাস্তা দীর্ঘদিন টিকে থাকলেও বৃষ্টিপ্রবণ এলাকায় রাস্তায় ক্ষয় হয় বেশি।তাই রাস্তা থেকে ব্রিজ নির্মাণ সবই সুনিপুণভাবে সম্পন্ন হচ্ছে বলে রাজ্যের বাজেটেও স্পষ্ট করা হয়েছে।

  • ২০২৩-২৪ অর্থবর্ষে ২,৪৩কোটি টাকা ব্যয়ে
  • ১,৬৩০ কিমি রাস্তার সংযোজন করা হয়েছে
  • সম্পন্ন হয়েছে ২২৫টি রাস্তা প্রকল্প,
  •  ২১টি ব্রিজের কাজ
  • ১৭কোটি টাকা ব্যয়ে ৪৩টি পুরনো-জীর্ণ
  • ব্রিজ-এর পুনর্নিমাণের কাজ শেষ

শুধু রাস্তা নির্মাণই নয়,ব্রিজেরও সংস্কারও সুদৃঢ়করণ সমানতলে চলছে। কাঠের সেতু ভেঙে গড়া হচ্ছে পাকা সেতু।চলাচলের বেহাল দশার হাল ফিরছে।নদী,খালের পার ডিঙিয়ে পারাপার যে মসৃণ হচ্ছে তাও বলার অপেক্ষা রাখে না।শক্তিশালী সেতু থাকায় দূরপাল্লায় গাড়ি থেকে ছোট গা়ড়ির যাতায়াত বেশ সহজতর হচ্ছে বলা যায়।

  • ১৩.৫৭কোটি টাকা ব্যয়ে ঝাড়গ্রামে
  • দেবনদীর উপর সুউচ্চ সেতু নির্মাণ
  • ৯.১৭কোটি টাকা খরচে বাঙ্গুর থেকে
  • দমদম পার্ক পর্যন্ত সৌর্ন্দায়ন
  • ১৬.৩০ কোটি টাকা ব্যয়ে গন্ধেশ্বরী নদীর
  • ওপর নতুন ব্রিজ নির্মাণ

পরিকাঠামো উন্নত করে ক্ষুদ্র-মাঝারি শিল্পের সুবিধা করে দেওয়া থেকে বড় শিল্পের পণ্য পরিবহণ যে দ্রুতগতিতে চলছে তা রাজ্যের কর্মযজ্ঞ থেকে পরিস্কার বলে পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন।

Related Articles