রাজ্যের খবর

Road Collapse: দশ নম্বর জাতীয় সড়কের লিকুভীর এলাকায় ধস, রাস্তার দুপাশে লম্বা গাড়ির লাইন

NH-10 briefly reopened after maintenance, but heavy rain caused a fresh landslide near Likhubhir.

Truth Of Bengal: একটানা প্রায় আট দিন ১০ নম্বর জাতীয় সড়ক রাস্তা সংস্কারের জন্য বন্ধ ছিল। তবে এদিন রাস্তা সংস্কারের কাজ শেষ হতেই ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল শুরু করে। যদিও তা বেশিক্ষণ না চললেও নতুন করে ধসের খবর মিলেছে। ধসের জেরেই বন্ধ হয়ে যায় ফের একবার ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল(Road Collapse)। জানা গিয়েছে এদিন সকাল থেকে ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করে প্রশাসন। তবে আচমকাই লিকুভীর এলাকায় ধস নামে। আর ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। এরপরেই আর্থ মুভার দিয়ে ধস সরানোর কাজ শুরু করে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে।

[আরও পড়ুনঃ ECL Recruitment: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন]

ধস করতেই ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। আর দু’পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন নতুন করে ধস করেছে লিকুভীর এলাকায়(Road Collapse)। যদিও সে ধস সড়িয়ে রাস্তা খোলার চেষ্টা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে। এর পাশাপাশি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ জানিয়েছে যে সমস্ত এলাকা ধস পড়তে পারে বা ধস প্রবণ এলাকা সেই সমস্ত এলাকা দ্রুত চিহ্নিত করুক প্রশাসন। তা না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য রাস্তা সংস্কারের জন্য একটানা প্রায় আট দিন বন্ধ ছিল ১০ নম্বর জাতীয় সড়ক। যদিও মাঝে ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে কিছুক্ষণের জন্য যান চলাচল করলেও নতুন করে ধসে মাথায় হাত প্রশাসনিক আধিকারিকদের।

Related Articles