রাজ্যের খবর

Relative Murder: খানাকুলে ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

In Khanakul’s Arunda panchayat, a man allegedly attacked and killed his nephew Abhijit Sardi following a personal argument

Truth Of Bengal: সৌভিক গোস্বামী, খানাকুল: প্রতিবেশী ভাইপোকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে(Relative Murder)। খানাকুলের অরুণ্ডা পঞ্চায়েতের ধারাশিমূল এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিজিৎ ছড়ি(৩৫)। শনিবার দুপুরে মাঠে কাজ করার সময় ব্যক্তিগত কোনও কারণে বচসা থেকে দুজনের ঝামেলা হয়। শুধু মাঠে নয়, বাড়িতে ফিরেও পাশের বাড়ির কাকা বিকাশ ছড়ি ঘরের সামনে নানান ভাবে গালিগালাজ করে‌ বলে অভিযোগ। এরপর ঘরের বাইরে বেরতেই একটি ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে অভিজিতের উপর হামলা চালায়। তাঁকে এলোপাথাড়ি কোপ মারে।

[আরও পড়ুনঃ সবুজ বনানীতে ভরা পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর স্বপ্নের শহর সিটং]

এরপর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অভিজিৎ। গোটা ঘর রক্তে ভেসে যায়। চিৎকার শুনে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাওড়ার উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন(Relative Murder)। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিকে অভিযুক্তর স্ত্রী দাবি করেন, প্রায়শই স্বামীকে নানান হুমকি দিত অভিজিৎ(Relative Murder)। সেদিনও দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তার পরেই রাগের বশে এই ঘটনা ঘটে।তবে ঠিক কি কারণে খুন? ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি সম্পর্কজনিত কোনও কারণে এই খুন, তা খতিয়ে দেখতে পুলিশ। অন্যদিকে পুলিশ ধারালো অস্ত্রটি উদ্ধার করার পাশাপাশি ধৃতকে রবিবার আরামবাগ মহকুমা আদালতে পাঠায়। যদিও অভিযুক্তর চরম শাস্তির দাবি করছেন মৃতের পরিবারের লোকজন।

Related Articles