রাজ্যের খবর

Bengal BJP: ছাব্বিশের আগে বেআব্রু, বিজেপির গোষ্ঠী বিশৃঙ্খলা

ভোট শেয়ার কমছে,পঞ্চায়েত-পুরসভা থেকে বিধানসভা,সবভোটেই হার দেখা যাচ্ছে বিজেপির।

Truth of Bengal: বছর ঘুরলেই বিধানসভা ভোট। ভোটের আগে বিজেপির কোন্দল ভয়ঙ্কর আকার নিচ্ছে। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথ বারবার প্রকাশ্যে এসেছে। বিরোধের চোরাস্রোতে দুর্বল হতে বসা বিজেপির ঘর গোছাতে মাথায় বসানো হয়েছে শমীক ভট্টাচার্যকে। শমীক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে হাল ফেরানোর সুর বাঁধেন।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গোষ্ঠী কলহে কাহিল সেই রাজ্য বিজেপি। ভোট শেয়ার কমছে,পঞ্চায়েত-পুরসভা থেকে বিধানসভা,সবভোটেই হার দেখা যাচ্ছে বিজেপির। তবু যেন বিজেপি আছে বিজেপিতেই।অন্যান্য জেলার মতোই দক্ষিণ ২৪পরগনার কাকদ্বীপে আদি-নব্যের কোলাহল চরমে পৌঁছেছে। (Bengal BJP)

[আরও পড়ুনঃ Relative Murder: খানাকুলে ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়]

কয়েকদিন আগে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর জহরপুর এলাকার বিজেপি নেতা অরুণ সেনগুপ্তকে যেভাবে মারধর করা হয় তাতে ক্ষুব্ধ বিক্ষুব্ধরা। কেন বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলে এই বিশৃঙ্খলার ঘনঘটা ? গেরুয়া শিবির কেন শক্তি প্রদর্শনে নিজেদের যুক্ত রাখছে ? রাজনীতির এ  আমরা-ওরার কালচারে কী বিদ্ধ হচ্ছে পদ্ম শিবির ? প্রশ্নবাণে জেরবার গেরুয়া নেতারা।(Bengal BJP)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

ঘরোয়া কোন্দলে দীর্ণ বিজেপি কিভাবে এই চক্রব্যুহ থেকে বেরিয়ে আসবে তা যেন বুঝে উঠতে পারছে না। ছাব্বিশের আগে বিরোধী শিবির যেভাবে নিজেরা লড়াই করছে,তাতে অনেকেই প্রশ্ন  তুলছেন।(Bengal BJP)

Related Articles