Rachana Banerjee: ‘সারাবছরই শাড়ি কিনি’, পুজোয় কেনাকাটার চাপ নেই জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়
২০২৪-২৫ অর্থবর্ষে সাংসদ তহবিল থেকে প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে ওই বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট নির্মাণ করা হয়েছে।
রাকেশ চক্রবর্তী, হুগলি: পুজোর কেনাকাটা নয়, সারা বছরই কেনাকাটার চাপ সামলাতে হয়। তাই আলাদা করে শাড়ি কেনার প্রশ্নই ওঠে না, বললেন হুগলির সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পান্ডুয়ার ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করতে এসে একান্ত আলাপচারিতায় এমন candid স্বীকারোক্তি দিলেন অভিনেত্রী-সাংসদ (Rachana Banerjee)।
২০২৪-২৫ অর্থবর্ষে সাংসদ তহবিল থেকে প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে ওই বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট নির্মাণ করা হয়েছে। বহুদিন ধরেই এই স্কুলে শৌচাগারের প্রয়োজন ছিল বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায় নিজে। তাঁর সঙ্গে ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়ার বিডিও শ্বেবন্তী বিশ্বাস এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা (Rachana Banerjee)।
আরও পড়ুনঃ ঋণ খেলাপ করলে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ফোন, নতুন পরিকল্পনায় রিজার্ভ ব্যাংক
এদিন সাংবাদিকদের প্রশ্নে বিজেপির “নরেন্দ্র কাপ” ফুটবল প্রতিযোগিতা নিয়ে মতামত জানতে চাওয়া হলে রচনা বলেন,
“তৃণমূলই পথপ্রদর্শক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে অনেক আগেই এই ধরনের কর্মসূচি শুরু করে দিয়েছেন।”আবহাওয়া দফতর পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস দিলেও রচনার প্রার্থনা একটাই— “পুজোয় যেন বৃষ্টি না হয়। মানুষ সারাবছর এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে। অন্তত এই কটা দিন সকলে যেন আনন্দে কাটাতে পারে।” তিনি আরও বলেন, পূজোর সময় বস্ত্রদান করতে ভালো লাগে, আর সেই সময় জনসংযোগের সুযোগ থাকে বলেও জানান (Rachana Banerjee)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
পুজোয় শাড়ি কিনেছেন কি না জানতে চাইলে হেসে রচনার উত্তর,“আমি নিজের জন্য আলাদা করে কিছু কিনি না। সাংসদ হওয়ার পর প্রচুর নিমন্ত্রণ পাই, তাই সারা বছর ধরেই শাড়ি, জামা কেনা চলতেই থাকে। তবুও, পুজোয় শাড়িই পরব।” বিদ্যালয়ে এসে রচনা যেন নস্টালজিয়ায় ভেসে যান। বলেন, “স্কুল জীবনই সবচেয়ে আনন্দের সময়। ওটাই জীবনকে আনন্দ দিতে শিখিয়েছে। আমি অবশ্য দুষ্টু মেয়ে ছিলাম না, ভালো মেয়েই ছিলাম (Rachana Banerjee)।”






