Purulia: পুরুলিয়ার স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব! উন্নত পরিষেবা মেলায় কমছে রেফার, খুশি রোগীরা
সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মতোই জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে বাড়তি অগ্রাধিকার দেন।সেইমতো পুরুলিয়ায় তৈরি হয়ছে একাধিক হাসপাতাল।
Truth of Bengal: পশ্চিমাঞ্চলের অন্যতম জেলা পুরুলিয়ার স্বাস্থ্যের আশাতীত উন্নতি হয়েছে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন।বাম আমলে জঙ্গলমহলের মতোই পুরুলিয়ার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে জেলার মানুষ মনে করে। সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মতোই জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে বাড়তি অগ্রাধিকার দেন।সেইমতো পুরুলিয়ায় তৈরি হয়ছে একাধিক হাসপাতাল।পুরুলিয়ায় রয়েছে ১টি জেলা হাসপাতাল,১টি মহকুমা হাসপাতাল।এছাড়াও ৪৮৫টির বেশে কার্যকরী উপ-কেন্দ্রের মাধ্যমেও পরিষেবা প্রদান করা হয়।দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালেও উন্নত পরিষেবা প্রদান করা হচ্ছে (Purulia)।
আরও পড়ুনঃ ফের কসবা! পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতি মডেলের
যার ফলে এখন জেলায় উন্নত স্বাস্থ্য- পরিষেবা মেলায় কলকাতায় রেফার করার প্রবণতা কমছে। প্রসূতি মা ও রোগীদের সুবিধার্থে আরও ৫টি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স চালু। মোট ২৮টি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করছে পশ্চিমাঞ্চলের জেলার মানুষকে। রোগী কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় আধুনিক পরিকাঠামো নির্মাণ। পুরুলিয়ার স্বাস্থ্য পরিষেবায় রোগী এবং প্রসুতি মায়েদের ক্ষেত্রে সুবিধা হবে বলে জানান পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে হাসপাতালে আসা রোগী এবং প্রসুতি মায়ের পরিবার পরিজনেরা (Purulia)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
রোগী ও রোগীর পরিজনরা এই পরিষেবা পেয়ে খুশি। তাই সাধারণ মানুষ সরকারি হাসপাতালের মাণোন্নয়ন ও পরিষেবা প্রদানের সুসমন্বিত প্রয়াসের প্রশংসা করছেন। সাধারণ মানুষ উন্নতও আধুনিক ব্যবস্থাপনা দেখে যে বেজায় সন্তুষ্ট তা বলাই যায় (Purulia)।






