রাজ্যের খবর

Battery Vigilantism: টোটোর ব্যাটারি চুরির ঘটনায় দুই চোরকে উত্তম মধ্যম! তুলে দেওয়া হল পুলিশের হাতে

Frustrated with repeated thefts of Toto batteries in North Para, Hooghly, villagers captured the culprits and handed them over to police.

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: পরপর চুরির ঘটনায় অতিষ্ঠ আতঙ্কিত উত্তরপাড়াবাসি । এরমধ্যেই বেশ কিছুদিন ধরে উত্তরপাড়া মাখলা এলাকায় টোটোর ব্যাটারি চুরি করছিল চোরের দল(Battery Vigilantism)। পরপর বেশ কয়েকটি টোটোর ব্যাটারি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় তারা। এবার মাখলা ২১ নাম্বার ওয়ার্ডে সেই চোরের দলের দুজনকে দড়ি দিয়ে বেঁধে রেখে মারধরের পর তাদের পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষজন। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ । জানা গেছে দিল্লি রোডে ডানকুনি এলাকায় এই সমস্ত চোরাই ব্যাটারি বিক্রি করতো চোরের দল। বেশ কয়েক মাস ধরে উত্তরপাড়া থানা এলাকায় জুড়ে ব্যাপক চুরির ঘটনা ঘটছে, যার ফলে আতঙ্কিত সাধারণ মানুষজন।

[আরও পড়ুনঃ Purulia: পুরুলিয়ার স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব! উন্নত পরিষেবা মেলায় কমছে রেফার, খুশি রোগীরা]

বাড়ি খালি রেখে বাইরে বেরোলেই গ্রিল, দরজা ভেঙে চোরের দল বাড়ি(Battery Vigilantism)র ভেতর ঢুকে আলমারি থেকে সোনাও নগদ টাকা নিয়ে চম্পট দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই চুরির ঘটনায় কিনারা হচ্ছে না। যা নিয়ে ব্যাপক ক্ষোভ জমা হচ্ছে এলাকার মানুষজনের মনে।এই বিষয়ে উত্তরপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান খোকন মন্ডল বলেন বেশ কিছুদিন যাবত মাখলা এলাকায় তোর ওর ব্যাটারি চুরি হচ্ছিল । শ্রমজীবী মানুষ টোটো চালিয়ে তাদের রুটি রুজি অর্জন করে । টোটোর চারটে ব্যাটারি দাম ৫০ – ৬০ হাজার টাকা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ফলে ব্যাটারি চুরি হলে টোটো চালক কার্যত সর্বশ্রান্ত হয়ে যাচ্ছিল(Battery Vigilantism)। এলাকার মানুষের সহযোগিতায় আজ দুজন চোর ধরা পড়েছে । পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে গেছে । আমি এলাকার মানুষকে অভিনন্দন জানাবো একই সাথে বলবো সজাগ সতর্ক থাকুন। নিজের কোন মূল্যবান জিনিস নিরাপদ জায়গায় রাখুন । বাড়ি ঘরের প্রতি নজর রাখুন । পুলিশ প্রশাসনের কাছেও অনুরোধ জানাবো এলাকায় টহল বাড়িয়ে এলাকার মানুষকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন।