রাজ্যের খবর

Political Violence: ভোটমুখী বাংলায় কী হচ্ছে? বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর

Tensions rise in poll-bound Bengal as BJP MLA Sushil Barman’s car vandalized in Cooch Behar.

Truth Of Bengal: ভোটমুখী বাংলায় (Political Violence) ফের রাজনৈতিক হিংসার খবর উঠে এল কোচবিহার জেলা থেকে। যদিও বিধানসভা নির্বাচন এখনও দেরি। কিন্তু তাও যত সময় এগিয়ে আসছে, ততই উগ্র হয়ে উঠছে সেখানকার পরিস্থিতি। এবার মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়িতে চালানো হয় ভাঙচুর। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধেই অশান্তি সৃষ্টি করার অভিযোগ তোলে।

[আরও পড়ুন: Rally Restrictions: এই সময় করা যাবে না মিছিল, একুশের সমাবেশে সময়-সীমা বেঁধে দিল হাই কোর্ট]

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে যে বুধবার ঘোকসাডাঙা স্টেশনে সুশীল বর্মন পৌঁছাতেই স্থানীয় তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এরপরই নাকি গেরুয়া শিবিরের এই বিধায়কের সহকারীর জামা টেনে হেনস্তা করা হয় এবং তারপর গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর জেরে ভেঙে যায় গাড়ির কাঁচ। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়।

[আরও পড়ুন: Robert Vadra: দশ বছরের প্রতিহিংসার রাজনীতি!’— বঢরা ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর]

এই অশান্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতৃত্বের দাবি, “পুরো পরিকল্পনার সঙ্গে বিজেপি বিধায়ককে আক্রমণ ও অপমান করার চেষ্টা করেছিল তৃণমূল।” যদিও শাসকদল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে। ঘাসফুল শিবিরের বক্তব্য, “উত্তেজনা ছড়ানোর প্রথমে চেষ্টা করেছিল সেই বিজেপি বিধায়ক। ওনার উস্কাণীর জন্যই এই গন্ডগোল হয়।” এবার দেখার বিষয় যে আগামী দিনে এই ঘটনা অন্য মোড় নেয় কিনা (Political Violence)

Related Articles