দেশ

Robert Vadra: দশ বছরের প্রতিহিংসার রাজনীতি!’— বঢরা ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর

গত ১০ বছর ধরে এই সরকার আমার ভগ্নীপতিকে হেনস্থা করে চলেছে।

Truth of Bengal: জমি দুর্নীতি মামলায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার নামে চার্জশিট দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। বঢরা ও তাঁর সংস্থা স্কাই লাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ২০০৮ সালে জাল নথি ব্যবহার করে গুরগাঁওয়ের সেক্টর ৮৩-তে ৩.৫৩ একর জমি কিনেছিলেন এবং পরে প্রভাব খাটিয়ে বাণিজ্যিক লাইসেন্সও জোগাড় করেন।এই চার্জশিট সামনে আসতেই রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। কংগ্রেস দাবি করেছে, এ সবই বিজেপি সরকারের ‘বদলার রাজনীতি’র ফল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা— সকলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন (Robert Vadra)।

আরও পড়ুন: IIT Kharagpur: IIT খড়গপুরে ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, গত ১০ বছর ধরে এই সরকার আমার ভগ্নীপতিকে হেনস্থা করে চলেছে। এই নতুন চার্জশিট সেই ধারাবাহিক ‘উইচ-হান্ট’-এরই অংশ। আমি রবার্ট, প্রিয়ঙ্কা ও তাঁদের সন্তানদের পাশে রয়েছি। ওরা আবারও এক বিদ্বেষপূর্ণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ও হেনস্থার শিকার হচ্ছে। আমি জানি, ওরা যথেষ্ট সাহসী, ওরা সম্মান নিয়ে সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করবে। সত্যের জয় হবেই।রাহুলের এই বক্তব্য কংগ্রেসের সামগ্রিক অবস্থানকেই প্রতিফলিত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা (Robert Vadra)।

Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

বৃহস্পতিবার ইডি যে চার্জশিট পেশ করেছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে— ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জাল নথির মাধ্যমে গুরগাঁওয়ে জমি কেনা হয়।এরপর বঢরা ওই জমির জন্য বাণিজ্যিক লাইসেন্স জোগাড় করেন। মোট ৪৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৭.৬৪ কোটি টাকা।এই সব কিছুই একটি ব্যাপক মানি লন্ডারিং চক্রের অংশ বলে মনে করছে ইডি। এরপরেই রবার্ট বঢরার দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ এই চার্জশিট বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই ধারাবাহিক প্রতিফলন। তবে তিনি সবসময় যেমন করেছেন, তেমনই এবারও কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবেন।’  এই মামলা শুধু একটি দুর্নীতির অভিযোগ নয়— এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক উত্তাপ। একদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আইনি লড়াই, অন্যদিকে বিরোধী শিবিরের ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ অভিযোগ (Robert Vadra)।

Related Articles