SSC SLP: এসএসসি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীরা
Applicants file Special Leave Petition in SC challenging new SSC notification’s revised marks allocation and eligibility, reversing HC’s high court approval.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি: এসএসসির জারি করা নতুন বিজ্ঞপ্তি মামলায় নতুন মোড়। এবার বড় পদক্ষেপ নিলেন চাকরিপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের দারস্থ হলেন তাঁরা( SSC SLP)। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেলেন তাঁরা। জানা গিয়েছে, শুক্রবার এসএলপি দায়ের করা হয়েছে এবং শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ শনিবার। তাঁদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে নম্বর ভাগে যে বদল আনা হয়েছে, তা বাতিল করতে হবে।
[আরও পড়ুনঃ Rally Restrictions: এই সময় করা যাবে না মিছিল, একুশের সমাবেশে সময়-সীমা বেঁধে দিল হাই কোর্ট]
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়া থেকে। সেই একটি রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা( SSC SLP)। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসকে পড়তে হয় বিরোধীদের কটাক্ষের মুখে। যদিও রাজ্য সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা বিরোধীদের চক্রান্তের ফলেই এমনটা হয়েছে বলে দাবি করেছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের আগে বিজ্ঞপ্তি জারি করা হয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তবে সেটিকেও অবৈধ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী বলে আদালতে দায়ের হয় মামলা( SSC SLP)। সিঙ্গেল বেঞ্চ থেকে মামলার জল গড়ায় ডিভিশন বেঞ্চে। তবে সেখানে জয় পায় রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বিজ্ঞপ্তি বহাল থাকবে, তবে ‘চিহ্নিত অযোগ্য’রা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এরপরই সুপ্রিম কোর্ট যান চাকরিপ্রার্থীরা এবং এসএলপি দায়ের করেন। এক্ষেত্রে দেখার বিষয় কোন পথে এগোয় মামলা।






