Rally Restrictions: এই সময় করা যাবে না মিছিল, একুশের সমাবেশে সময়-সীমা বেঁধে দিল হাই কোর্ট
No marches allowed between 9 AM and 11 AM to avoid traffic congestion.
Truth Of Bengal: একুশে জুলাই এর মিছিল নিয়ে একাধিকের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Rally Restrictions)। কোন সময় মিছিল করা যাবে তার সময়সীমা বেঁধে দেওয়া হল হাইকোর্টের পক্ষ থেকে। একুশে জুলাই এর সমাবেশ সম্পর্কিত একটি মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জানিয়েছেন, সকাল ন’টা থেকে ১১ টা পর্যন্ত ধর্মতলা চত্বরে কোন মিছিল করতে পারবে না তৃণমূল (Rally Restrictions)।
[আরও পড়ুন: Robert Vadra: দশ বছরের প্রতিহিংসার রাজনীতি!’— বঢরা ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ রাহুল গান্ধীর]
সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে। আবার এগারোটার পর মিছিল করতে পারবে তারা। দিনের ব্যস্ততম সময় সকাল ন’টা থেকে ১১ টা পর্যন্ত ধর্মতলা চত্বরে যানজট যাতে সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে পুলিশকে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ যাতে কার্যকরী হয় সেদিকে কলকাতা পুলিশ কমিশনারকে নজর রাখতে হবে বলেও নির্দেশে বলা হয়েছে (Rally Restrictions)।






