
The Truth of Bengal: পানীয় জলের সমস্যায় ভুগছিল এলাকার মানুষ। সেই সমস্যা মেটাতে বিধায়কের উদ্যোগে বহু টাকা ব্যয়ে বসানো হয়েছিল সাবমারসিবল পাম্প। পারায় পাড়ায় দেওয়া হয়েছিল জলের সংযোগ। সেই কল ভেঙে দিল দুষ্কৃতীরা। যা নিয়ে সোরগোল পড়ে গিয়েছে সিউড়ির মল্লিকপুরে। বিজেপির দিকে অভিযোগের তুলেছে তৃণমূল। পাল্টা অভিযোগ করে বিজেপির দাবি, তাদের বদনাম করা জন্য এই কাজ করেছে তৃণমূল।
চলছে রাজনৈতিক চাপানউতোর। সিউড়ি ১ নম্বর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের চাঙ্গুরিয়া দাসপাড়া গ্রামে জল সমস্যা মেটাতে গ্রামবাসীরা বিধায়কের কাছে আবেদন করেছিলেন। তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরি পানীয় জলের ব্যবস্থা করে দেন। ১২ লক্ষ টাকা দিয়ে জেলা পরিষদের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসানো হয়েছিল। গ্রামের পাড়ায় পাড়ায় দেওয়া হয় একটি করে টাইম কলের সংযোগ। রাতের অন্ধকারে কে বা কারা সেই কলের পাইপগুলি ভেঙে নিয়ে চলে যায়।
সকালে গ্রামবাসীরা এই ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়ে।এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, এলাকার উন্নয়ন দেখে বিজেপি মানুষকে ভুল বোঝাতে এই কাণ্ড করেছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে। তবে এলাকাবাসী চায়, যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক। উন্নয়ন নিয়ে এমন রাজনীতি চায় না এলাকার মানুষ। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
Free Access






