রাজ্যের খবর

Patharpratima: প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নবরূপে সেজে উঠেছে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতাল

আলট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা যা অত্যাধুনিক মেশিনে সম্পূর্ণ বিনা পয়সায় পরিষেবা পাচ্ছে এলাকার মানুষ।

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের একমাত্র গ্রামীণ হসপিটাল নব সাজে সেজে ওঠায় খুশি এলাকার মানুষ। পাথরপ্রতিমা (Patharpratima)  ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েত দূর্বা চটি গ্রাম পঞ্চায়েত ছাড়া সব কটি শাসকদলের দখলে অর্থাৎ ১৪ টি গ্রাম পঞ্চায়েত শাসক দলের,৯টি গ্রাম পঞ্চায়েত চতুর্দিকে নদী দ্বারা বেষ্টিত,যাদের আসা-যাওয়ার একমাত্র অবলম্বন জলযান নৌকা ও  ট্রলার,প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তার মধ্যে একমাত্র পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের মাধবনগর গ্রামীণ হসপিটাল বা ব্লক হসপিটাল সবাইয়ের নজর কেড়েছে, এই গ্রামীণ হাসপাতালে নজরদারিতে রয়েছে ৪ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্রজ বল্লভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আঠারোগাছি প্রাথমিক  স্বাস্থ্য কেন্দ্র।

[আরও পড়ুনঃ Odisha Rape: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ NSUI নেতার বিরুদ্ধে]

এছাড়া ৬৭ টি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তার মধ্যে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মাধবনগর গ্রামীণ হসপিটালে চিকিৎসা পরিষেবা খুবই উন্নত। হসপিটালেই চতুর্দিকেই নজরদারির জন্য বসেছে ১৬ টি সিসি ক্যামেরা। এই হাসপাতাল মূলত ১২ টি প্যাকেজর নিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে গর্ভবতী বা প্রশুতি মায়েদের পরিষেবা, পরিবার পরিকল্পনা, জ্বর সর্দি কাশির চিকিৎসা, সুগার প্রেসার থাইরয়েড চিকিৎসা, চোখের  পাওয়ার নির্ণয় করে চশমা প্রদান, বিনা পয়সায় ছানি অপারেশনের ব্যবস্থা, এছাড়া এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা যা অত্যাধুনিক মেশিনে সম্পূর্ণ বিনা পয়সায় পরিষেবা পাচ্ছে এলাকার মানুষ। যেখানে ব্লকের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ সম্পূর্ণ বিনা মূল্যে এই সমস্ত স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে প্রতিমাসে । এই গ্রামীণ হাসপাতালটি নজর কেড়েছে হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে যার ঝাঁচকচকে পরিবেশে রুগী বা রোগীর আত্মীয়-স্বজনের মনে জায়গা করে নিয়েছে।(Patharpratima)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

এ বিষয়ে বর্তমানের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মাহমুদ হোসেন বলেন মূলত পাথর প্রতিমায় অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মা হওয়া ঠেকাতে সচেতন করতে, সবাইয়ের সহযোগিতা করা উচিত এই কর্মকান্ডে, এছাড়া টিভি বা যক্ষা নির্মূল করতে হবে কারণ পাথরপ্রতিময় প্রায় ৭৫ জন যক্ষা রোগী রয়েছে যারা প্রতিনিয়ত হসপিটাল থেকে পরিষেবা পাচ্ছে। যক্ষা রোগ নির্মূল করতেই সচেতনতা শিবির প্রতিমাসে করা হচ্ছে, সেখানেও সবার সহযোগিতা করতে হবে। (Patharpratima)

Related Articles