Fishing Cat: পাথরপ্রতিমায় ধরা পড়ল ফিস ক্যাট, আহত বাগরোলের চিকিৎসা চলছে
Truth Of Bengal: লোকেশ হালদার (দক্ষিণ 24 পরগনা) : বাঘ আতঙ্কে জেরবার পাথরপ্রতিমার গোপালনগর। তবে শেষ পর্যন্ত জানা গেল সেটি চিতা বাঘ নয়, বরং ফিস ক্যাট বা বাগরোল। মঙ্গলবার সকালে উত্তর গোপালনগরের এক রাস্তার ধারে হঠাৎ করেই একটি বন্য প্রাণীকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন পথচারীরা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ‘বাঘ’ এসেছে বলে অনেকে দাবি করেন(Fishing Cat)। স্থানীয়রা দ্রুত রামগঙ্গা বনদফতরে খবর দেন। রেঞ্জ অফিসার ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন, এটি আদতে একটি বাগরোল বা ফিস ক্যাট— যা সাধারণত নিরীহ ও নির্জনপ্রিয় প্রাণী। বনদপ্তরের কর্মীরা এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে আতঙ্কের কোনও কারণ নেই।
[আরও পড়ুন: Minor Boxer: নাবালিকা বক্সারকে যৌন নির্যাতনের অভিযোগ কোচের বিরুদ্ধে]
উদ্ধারের সময় বনকর্মীরা লক্ষ্য করেন, প্রাণীটি আহত অবস্থায় রয়েছে। অনুমান করা হচ্ছে, কোনও যানবাহনের ধাক্কায় তার পেছনের অংশে আঘাত লেগেছে। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাথরপ্রতিমা পশু চিকিৎসালয়ে(Fishing Cat)। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাগরোলটিকে নিয়ে আসা হয় বনদপ্তরের অফিসে। বর্তমানে বন কর্মী এন এস বন এবং করবী রাজ তার সেবা-শুশ্রূষা করছেন। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাণীটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে আবার তার স্বাভাবিক বাসস্থানে, অর্থাৎ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
FB link:https://www.facebook.com/truthofbengal
এই ঘটনায় বনদপ্তরের তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় একদিকে যেমন বন্যপ্রাণ রক্ষা পেল, অন্যদিকে এলাকাবাসীর আতঙ্কও কাটল(Fishing Cat)। পশুপ্রেমীদের মতে, এই ধরনের ঘটনা বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক বার্তা দেয়।






