Odisha Rape: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ NSUI নেতার বিরুদ্ধে
অভিযুক্ত ছাত্রনেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।ভুবনেশ্বর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ছাত্রনেতা ও নির্যাতিতা পূর্বপরিচিত।
Truth of Bengal: ওড়িশায় একের পর এক নারী নির্যাতনের ঘটনায় ফের শোরগোল পড়েছে রাজ্যজুড়ে। এবার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর ওড়িশা রাজ্য সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রনেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।ভুবনেশ্বর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ছাত্রনেতা ও নির্যাতিতা পূর্বপরিচিত। অভিযোগ, ওই ছাত্রীকে হোটেলে নৈশভোজে আমন্ত্রণ জানান ওই যুবক। সেখানে ঠান্ডা পানীয় খাওয়ানোর পর ছাত্রীটি অসুস্থ বোধ করেন। এরপর হোটেল ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা রবিবার পুলিশের দ্বারস্থ হন। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি জগমোহন মিনা। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে (Odisha Rape)।
আরও পড়ুন: Bakreshwar Pilgrimage: শ্রাবণের প্রথম সোমবারে ভক্তদের ভিড় বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে
জানা গিয়েছে, এই ঘটনার সময় মার্চ মাসে ঘটলেও নির্যাতিতা দীর্ঘদিন মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। অবশেষে সাহস সঞ্চয় করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনা সামনে আসতেই বিরোধীদের তরফে প্রশ্ন উঠেছে, নারী সুরক্ষায় আদৌ কী কাজ করছে প্রশাসন? ইতিমধ্যেই বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার নারী নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। কিন্তু এবার তাদেরই ছাত্র সংগঠনের রাজ্য সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস শিবির। এই ঘটনার আগে গত শনিবার এক ১৫ বছর বয়সি ছাত্রীকে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাতেও চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, তিন অজ্ঞাতপরিচয় যুবক রাস্তা আটকে কিশোরীর গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি (Odisha Rape)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এছাড়াও গত ১২ জুলাই বালেশ্বর জেলার ফকির মোহন কলেজের এক ছাত্রী কলেজে বারবার যৌন হেনস্থার অভিযোগ জানিয়েও বিচার না পেয়ে অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরান। এ বার এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে যৌন হেনস্থার ঘটনায় ফের বিতর্ক শুরু ওড়িশায়। বলা বাহুল্য, এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিজেপি শাসিত ওড়িশায় আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। সোচ্চার কংগ্রেস-ও। কিন্তু এবার সেই কংগ্রেসেরই ছাত্র সংগঠনের প্রধানের বিরুদ্ধে উঠল নক্কারজনক অভিযোগ। এই সব ঘটনায় ওড়িশার শাসক বিজেপি সরকারকে একহাত নিয়েছে বিরোধীরা। তারা দাবি করেছে, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, আর নারী সুরক্ষা কেবল কাগজে-কলমে। তবে এই ঘটনার পর কংগ্রেসেরও বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এখন দেখার, তদন্ত কোন পথে এগোয় এবং অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় দল (Odisha Rape)।






