ভোটের আগে ভয় দেখানো, নদীয়ার বাসিন্দাদের এনআরসি নোটিস প্রসঙ্গে কী বললেন মহুয়া?
ফের হিমান্ত বিশ্ব শর্মার রাজ্য থেকে এল এনআরসি নোটিস
Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, যার মধ্যে অন্যতম বিজেপি শাসিত অসম থেকে বাংলার মানুষদের এনআরসি নোটিস পাঠানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তার মাঝেই ফের হিমান্ত বিশ্ব শর্মার রাজ্য থেকে এল এনআরসি নোটিস। চলতি মাসে তা পেলেন নদীয়ার দুই বাসিন্দা। ফের ক্ষোভ উগড়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার এই ব্যাপারেই বিজেপিকে একহাত নিলেন দলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
Latest from BJP’s illegal anti-Bengal hate machine- NRC notices issued illegally by Assam govt to 2 bonafide resident citizens of Nadia. BJP- You have no authority, no jurisdiction. Your bulldozing won’t work here. @MamataOfficial pic.twitter.com/6AptyVUJr9
— Mahua Moitra (@MahuaMoitra) October 9, 2025
নিজের এক্স হ্যান্ডেল থেকে মহুয়া মৈত্র বিজেপিকে কটাক্ষ করেন। কী বক্তব্য তাঁর? তিনি লেখেন, “বেআইনিভাবে অসম সরকার নদীয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠিয়েছে।” এরপর হিমান্ত বিশ্ব শর্মার সরকারের তা করার অধিকার আছে কিনা, তা নিয়ে জানান মহুয়া। তিনি পোস্টে আরও দাবি করেছেন, ” অসম সরকারের এটা করার কোনও অধিকার নেই।” এর পেছনে গেরুয়া শিবিরের আসল উদ্দেশ্য কি, সেটাও জানান ঘাসফুল শিবিরের এই প্রভাবশালী সাংসদ। তিনি লেখেন, “বিজেপির ফন্দি ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করার।” (Mahua Moitra)
NRC notices issued illegally by Assam govt to 2 bonafide citizens & residents of Bengal’s Nadia. Assam BJP govt has no authority, no jurisdiction to do this. BJP pre-election tricks to create panic & fuel fires. @abhishekaitc pic.twitter.com/moZwACvJSN
— Mahua Moitra (@MahuaMoitra) October 9, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মহুয়া মৈত্রের এই পোস্ট জনসম্মুখে আসতেই কমেন্ট করা শুরু করেন দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থক সকলেই। অধিকাংশই কৃষ্ণনগর সাংসদদের এই বক্তব্যকে সমর্থন করেছেন। কমেন্ট সেকশনে অনেকেই বিজেপির নিন্দা করেছেন এবং জানিয়েছেন যে বাংলায় এমনটা চলবে না। এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে এবং হয়ে উঠেছে এক আলোচনার বিষয়। বিশেষ করে এসআইআর ও এনআরসি নিয়ে এই মুহূর্তে বাংলায় যা চলছে, সেই আবহাওয়ায় এমন একটি পোস্ট বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। (Mahua Moitra)






