IPL Auction: প্রকাশ্যে এল আগামী আইপিএল-র নিলামের সম্ভাব্য দিন
মনে করা হচ্ছে সেক্ষেত্রে ক্রিকেটের এই মেগা ইভেন্টের জন্য নিলাম অনুষ্ঠিত হতে পারে ১৩-১৫ ডিসেম্বরের মধ্যে।
Truth of Bengal: প্রকাশিত হল ২০২৬-এর আইপিএল-র নিলামের সম্ভাব্য দিন। খুব সম্ভবত আগামী ডিসেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে সেক্ষেত্রে ক্রিকেটের এই মেগা ইভেন্টের জন্য নিলাম অনুষ্ঠিত হতে পারে ১৩-১৫ ডিসেম্বরের মধ্যে। এই প্রসঙ্গে ফ্যাঞ্চাইজিগুলির কর্তারা সংবাদ মাধ্যমের কাছে জানান, নিলাম কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে জোরকদমে আলোচনা চলছে। তবে ক্রীড়াসূচি এখনও চূড়ান্ত হয়নি (IPL Auction)।
প্রসঙ্গত, এর আগে দু’বার ২০২৩ সালে আরবের জেড্ডা ও ২০২৪ সালে সৌদিতে অনুষ্ঠিত হয়েছি আইপিএল-মেগা নিলাম। তবে এবার এই নিলাম বিদেশে না স্বদেশে অনুষ্ঠিত হবে সেই বিষয়েও বোর্ড কর্তারা এখন অবধি কোনও সিদ্ধান্ত নেননি। যেহেতু আগামী আইপিএল-র নিলামটি মেগা নিলাম নয়, সেক্ষেত্রে দেশের মাটিতে এই নিলাম অনুষ্ঠিত হলে তা নিয়ে অবাক হওয়ার কিছু থাকবে না (IPL Auction)।
এর পাশাপাশি সংবাদ মাধ্যম সূ্ত্রে জানা গিয়েছে কোন দল কোন কোন ক্রিকেটারকে তাদের দলে রেখে দিতে চান, তার তালিকা বোর্ড কর্তাদের কাছে পেশ করতে হবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে। আরও জানা গিয়েছে, এবারের এই মেগা নিলামে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস দল ছাড়া অন্য কোনও দলে সেইরকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস দল থেকে আগামী আইপিএল-এ বাদ পড়ার সম্ভাবনা রয়েছে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, সাম কারেন ও ডেভিড কনওয়দের।
অপরদিকে যদি একান্ত তাদের নতুন অধিনায়ক হিসেবে কাউকে দলে নিতে পারেন, তাহলে সঞ্জু স্যামসনকে ছেড়ে দেওয়ার আর কোনও ঝুঁকি নেবেন না মরু শহরের দলটি। কিন্তু তারা হয়ত দল থেকে ছেড়ে দিতে পারেন শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থাকসেনাকে। তবে এই সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করছে কুমার সাঙ্গাকারার ওপর। কেননা তিনি যদি দলের কোচ হিসেবে শেষ পর্যন্ত দায়িত্ব নিলে হয়ত রাজস্থান দল শ্রীলঙ্কার ওই দুই স্পিনারকে না ছাড়তে পারে (IPL Auction)।






