রাজ্যের খবর

চিনা আলো নয়, ঘরে বাংলার মোমবাতি – খাঞ্জাদাপুরে দীপাবলীর ব্যস্ততা তুঙ্গে

Truth Of Bengal:  আর কয়েকটা দিন বাকি দীপাবলী ও কালীপুজো। আর এই আলোর উৎসবে মাতবে আট থেকে আশি সকলেই। এই কালী পুজো ও দীপাবালীতে আতসবাসী, রঙিন মিনিয়েচার লাইট, মোমবাতি, প্রদীপের রোশনাইতে মেতে উঠবে মানুষ। তবে বিদেশি রঙবাহারি আলোর ঝলকানিক রীতিমতো ফিকে হয়েছে মাটির প্রদীপ কিংবা মোমবাতি ব্য়বহার (Diwali Candles)।

চিত্রঃ নিজস্ব

আরও পড়ুনঃ India Gaza: গাজার পুনর্গঠনে ভারতের বিশেষ ভূমিকা! সাহায্যের হাত বাড়ানোর ঘোষণা নয়াদিল্লির

তবুও এরমাঝে টিকেআছে প্রদীপ কিংবা মোমবাতি। বেশকিছু মানুষ এইসমস্ত কাজ করে এখন রুজীরোজকার চালিয়ে যাচ্ছেন। সেরকমই পূর্ব মেদিনীপুরের মেছেদার খাঞ্জাদাপুর গ্রামের শ্যামসুন্দর কুইল্যা। তার ছোট্ট সংস্থায় কয়েকমাস ধরেই মোমবাতি প্রস্তুতিতে ব্যস্ত। সাদা,রঙিন মোমবাতি সহ রকমারি মোমবাতি প্রস্তুতিতে ব্যস্ত। (Diwali Candles)

চিত্রঃ নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দিনরাত এককরে চলছে কাজ। পাশাপাশি এই খাঞ্জাদাপুর গ্রামের মহিলারাও এই মোমবাতি প্রস্তুতি করে আয়ের মুখ দেখছেন। সেই চরম ব্যস্ততার ছবি ধরা পড়লো এই গ্রামে। এখানকার প্রস্তুতকারকরা মোমবাতি স্থানীয় কোলাঘাট, মেছেদা, তমলুক, পাঁশকুড়া, বাগনানে সরবারহ করা হচ্ছে। সামনেই দীপাবলী ও কালীপুজো, তাই বাজারে চিনা রঙিন মিনিয়েচার আলো, মোমবাতির পাশাপাশি বাজারে স্থানীয় উৎপাদিত মোমবাতির যথেষ্ট চাহিদা রয়েছে। (Diwali Candles)

Related Articles