দেশ

Amazon Layoffs: এবার ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজন

সূত্রের খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর নির্ভরতা দ্রুত বাড়াচ্ছে অ্যামাজন। তার ফলেই এইচআর  বিভাগের প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন।

Truth of Bengal: পুনরায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এবার ব্যাপক সংখ্যক কর্মীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে জেফ বেজোসের সংস্থা। যদিও ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে এবং কখন থেকে সিদ্ধান্ত কার্যকর হবে, সে বিষয়ে এখনও সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সূত্রের খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর নির্ভরতা দ্রুত বাড়াচ্ছে অ্যামাজন। তার ফলেই এইচআর  বিভাগের প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন। এই বিভাগের কাজের বড় অংশই এখন এআই-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হওয়ায়, কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে সংস্থা। এর আগেও কর্মী ছাঁটাই করেছিল আমাজন, তবে তা সীমিত পরিসরে (Amazon Layoffs)।

মূলত পডকাস্ট শাখা ‘ওয়ান্ডারি’ এবং ‘আমাজন ওয়েব সার্ভিস’-এর কিছু কর্মীকে সরানো হয়েছিল। কিন্তু এবার সংস্থার পরিকল্পনা আরও ব্যাপক পরিসরে ছাঁটাইয়ের—এমনটাই দাবি আন্তর্জাতিক মহলের। কোভিড পর্বে অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো অনলাইন বিপণন সংস্থাগুলির ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য একের পর এক ছাঁটাই শুরু হয়। সেই ধারাই আরও এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যামাজন।জানা গেছে, জেফ বেজোস সম্প্রতি এআই গবেষণায় বিপুল বিনিয়োগ শুরু করেছেন—১০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অর্থ ঢালার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংস্থার অভ্যন্তরে ধারণা, এই বিশাল বিনিয়োগের ভারসাম্য রক্ষার জন্যই কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।এর আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Amazon Layoffs)।

গত জুনে তিনি বলেন, আমাদের আশা, কর্পোরেট স্তরে কর্মী সংখ্যা হ্রাস পাবে। কারণ আমরা এআই ব্যবহারে আরও জোর দিচ্ছি, যাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ে। উল্লেখ্য, কোভিড পর্বে ২০২১ সালের শেষ নাগাদ অ্যামাজনের কর্মী সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ। কিন্তু ২০২২ ও ২০২৩ সালে সংস্থা মোট ২৭,০০০ কর্মীকে ছাঁটাই করে। এবার আরও বড় পরিসরে সেই প্রক্রিয়া চালানোর ইঙ্গিত মিলছে।বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে দক্ষতা যেমন বাড়ছে, তেমনি তা কর্মসংস্থানের উপর বড়সড় প্রভাব ফেলতে শুরু করেছে—আর অ্যামাজনের এই সিদ্ধান্ত তারই বাস্তব উদাহরণ (Amazon Layoffs)।

Related Articles