Parambrata Diwali: ‘নিখাদ’ আনন্দ- নতুন অতিথি নিষাদকে নিয়ে রঙিন দীপাবলি পরমব্রত-পিয়ার, ভাইরাল ছবি
দুর্গাপূজায় ছোট্ট নিষাদকে কোলে নিয়ে প্রতিমা দেখতে যাওয়া থেকে শুরু করে জমজমাট দীপাবলি উদযাপন—সব ছবিই উঠে এসেছে সামাজিক মাধ্যমে।
Truth of Bengal: দুর্গাপুজো হোক বা দীপাবলি, এ বছর টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী দম্পতির উৎসবের মেজাজ যেন একটু বেশিই রঙিন। মাত্র চার মাস আগেই তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান নিষাদ। নতুন অতিথিকে নিয়ে পরম-পিয়ার জীবন এখন দারুণ ব্যস্ত। দুর্গাপূজায় ছোট্ট নিষাদকে কোলে নিয়ে প্রতিমা দেখতে যাওয়া থেকে শুরু করে জমজমাট দীপাবলি উদযাপন—সব ছবিই উঠে এসেছে সামাজিক মাধ্যমে।
View this post on Instagram
চট্টোপাধ্যায় বাড়িতে দীপাবলি যে মহাসমারোহে পালিত হয়েছে, তা পরমব্রতর ইনস্টাগ্রামের ঝলকে বেশ স্পষ্ট। বাড়ির পুজো, বাহারি আলোর সজ্জা, এবং ফুলঝুরির রোশনাই ছিল নজরকাড়া। উৎসবের এই আনন্দ দ্বিগুণ করেছে বাড়ির দুই পোষ্য বাঘা (সারমেয়) এবং নিনা (বিড়াল)। বাঘার পরনে ছিল নীল-সাদা পোশাক, আর বিড়াল নীনার গলায় দেখা গেছে লাল টুকটুকে বো। শুধু পোষ্যরাই নয়, নতুন পোশাকে সেজেছিলেন পুরো পরিবার। পরমব্রত পরেছিলেন লাল পাঞ্জাবি, আর বাবার মতোই ছোট্ট নিষাদের পরনে ছিল মভ রঙের পাঞ্জাবি। তবে মা পিয়া চক্রবর্তীর পোশাকের রঙের সাথে ছেলের পোশাকের দারুণ মিল দেখা গেছে। ছবির একটি মুহূর্তে পরমব্রতকে ফানুস ওড়াতেও দেখা যায়।
তবে এবারের দীপাবলির সবচেয়ে বড় চমক ছিল পরমব্রতর নতুন ভূমিকায়। শ্বেতশুভ্র পোশাকে তাঁকে বাড়ির হোম-যজ্ঞে বসে থাকতে দেখে অবাক হয়েছেন অনেকেই। সাধারণত কোনো পূজার উদ্বোধন বা পাড়ার অনুষ্ঠানে ঢাক বাজানোর ভূমিকাতেই পরমব্রতকে বেশি দেখা যায়। কিন্তু হোমের পবিত্র আগুনের সামনে তাঁর এই শান্ত ও ভক্তিময় উপস্থিতি টলিপাড়ার অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। নতুন সদস্যের আগমনে তারকা দম্পতির জীবনে যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এই ধর্মীয় রীতির উদযাপনের ছবি যেন তারই ইঙ্গিত দিচ্ছে।






