সন্দেশখালিতে জাতীয় মানবধিকার কমিশনের সদস্যরা
National Human Rights Commission is in Sandeshkhali today

The Truth of Bengal: সন্দেশখালিতে জাতীয় মানবধিকার কমিশনের সদস্যরা। জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন এসটি কমিশনের পরে আজ জাতীয় মানবাধিকার কমিশনের টিম সন্দেশখালিতে। সকাল সাড়ে নটা নাগাদ ধামাখালি থেকে পুলিশের বোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই টিম রওনা দেয়। পাঁচ থেকে ছয় জন সদস্য রয়েছেন এই দলে, যার মধ্যে মহিলারাও রয়েছেন বলে জানা যাচ্ছে। সন্দেশখালি পরিদর্শনে আবার কেন্দ্রের প্রতিনিধিরা।বহিরাগতদের আনাগোনা রুখতে সন্দেশখালিতে ১৪৪ধারা। ৯টি জায়গায় জারি রয়েছে প্রশাসনিক নিষেধাজ্ঞা।শান্তি রক্ষায় একাধিক জায়গায় টহলদারি পুলিশের।
প্রসঙ্গত, বুধবারের পর বৃহস্পতিবারও সন্দেশখালি ঘুরে দেখেন রাজীব কুমার। ‘সন্দেশখালিতে দোষীরা শাস্তি পাবেই’ যারা আইন ভেঙেছেন তাদের গ্রেফতার করা হবে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। সন্দেশখালি পরিদর্শনের পর জানালেন ডিজি রাজীব কুমার। সন্দেশখালি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন ডিজি। থানায় বৈঠক, মাঝ নদীতে লঞ্চে মিটিং করেন,নদীপথে সারারাত পর্যবেক্ষণ করেন রাজীব কুমার।ডিজি-র সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ, বসিরহাটের এসপি।






